৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি:  যাদের হাতে থাকে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তাদের বিরুদ্ধেই  উঠেছে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের মতো গুরুতর অভিযোগ। মহিলাদের সুরক্ষা দেওয়ার বদলে পুলিশ কর্তার বিরুদ্ধেই  যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তখন  স্বাভাবিকভাবেই সকলের মনে একটাই প্রশ্ন  জাগে তা হল  মহিলাদের  নিরাপত্তা আসলে কোথায়?  এমনই একটি ঘৃণ্য ঘটনা সামনে এসেছে। ৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী কমিশনারের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে সমালোচনার ঝড়।   

মুম্বাই নিউজের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছেন,  নয় বছর বয়সী নাবালিকা বাগানে খেলছিল। সেই সময়ে   ৫৬ বছর বয়সী এক ব্যক্তি তার কাছে আসে। অভিযোগ উঠেছে ওই ব্যক্তি নাবালিকার  সঙ্গে অশ্লীল আচরণ করে এবং তাঁকে তার গোপনাঙ্গ স্পর্শ করতে বাধ্য করে।  অভিজুক্তের আচরণে আতঙ্কিত হয়ে মেয়েটি দৌড়ে বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়। মেয়ের মুখে এই কথা শুনে নাবালিকার মা সঙ্গে সঙ্গে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।  তথ্যের ভিত্তিতে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করে  এবং গ্রেফতার করে। 

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে,  অভিযুক্ত ওই ব্যক্তি মূলত নাগপুরের বাসিন্দা এবং নভেম্বর ২০২৫ থেকে মুম্বাইয়ে কর্মরত ছিলেন। অভিযুক্ত  মুম্বই  পুলিশের সহকারী কমিশনারের (ডিজিপি) কার্যালয়ে  যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত ছিলেন এবং ওরলি পুলিশ ক্যাম্পে একা  থাকতেন। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে  । অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হয়েছিল। 

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

‘২০২৬ আমার জন্যে খুবই ব্যস্ত বছর, অন্য কিছু ভাবছি না’, রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন হুমা

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর