রবিবার সন্ধ্যের পর ধেয়ে আসছে কালবৈশাখী, গণনার আগে বড় দুর্যোগ বঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। সন্ধের পর থেকে আসবে চরম দুর্যোগ।ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে।দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে ।বিক্ষিপ্তভাবে চলবে ঝড়-বৃষ্টি।সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। রবিবার তিনি বলেন,কলকাতা(Kolkata) ,হাওড়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

দক্ষিণবঙ্গের(South Bengal) বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে।উত্তরবঙ্গে(North Bengal) কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এর সর্তকতা রয়েছে।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দফতরের। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে রবিবার এবং মঙ্গলবার বেশিরভাগ জেলাতে।বুধবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া বইবে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে