ঝড়-বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষতি, ৮০০ বিঘা জমির সবজি নষ্ট হতেই মাথায় হাত চাষীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড়-বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ধান চাষীরা। টানা দু’–তিন দিনের বৃষ্টিতে ধান, পাট থেকে শুরু করে পটল-ঝিঙের মতো গরমের সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। 

টানা দুর্যোগ দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের চরম বিপাকে ফেলেছে। জানা যাচ্ছে, জেলাজুড়ে প্রায় ৪০০ বিঘা জমির পাট চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৭০০ থেকে ৮০০ বিঘা জমির সবজি নষ্ট হয়ে গিয়েছে। ধানের ক্ষেতও রক্ষা পায়নি। প্রায় ৩০০ বিঘা জমির ধান ক্ষতির মুখে পড়েছে। টানা বৃষ্টির ফলে জমিতে জল জমে যাওয়ার গাছ গোড়া পচছে। চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর, কেশপুর, ডেবরাতে মূলত বোরো ধান চাষ হয়। এবার প্রায় ২ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। একে তো ভোটের কারণে জঙ্গলমহলের শ্রমিকরা কাজ করতে চাননি। তার ফলে ধান কেটে গোলায় তুলতে দেরি হয়েছে। আর তারই মাঝে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে ধানচাষ। নুইয়ে পড়েছে বিঘার পর বিঘা ধানগাছ। তার ফলে মাথায় হাত কৃষকদের।

চাষিদের অভিযোগ, জমিতে জল জমে ধান নষ্ট হচ্ছে। কাটা ধান ভিজে গিয়ে পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেউ মহাজনের থেকে টাকা ধার করে চাষ করেছেন। কেউ জমানো পুঁজি কাজে লাগিয়েছেন। এই ধান বিক্রি করেই সারা বছর সংসার চলে। মহাজনের দেনা শোধ হয়। এবার কী হবে, ভেবে পাচ্ছেন না তাঁরা।

 

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ