পাক সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পর ফের পাকিস্তান সফরে যেতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ২৪ বছর পর ফের পাকিস্তান সফরে যেতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে ১৯৯৬ সালে শেষবারের মতো সেখানে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৪ মার্চ থেকে শুরু করে প্রায় এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাসের বেশি চলবে এই সফর। তবে পাক সফরে যাওয়া আগেই ধাক্কা খেল অজি শিবির। চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন মাইকেল নেসের। তাঁর পরিবর্ত হিসেবে মার্ক স্টেকেটিকে দলে নেওয়া হয়েছে। তবে পাক সফরেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটবে। 

গত অ্যাশেজেই মাইকেল নেসেরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে চোট পান তিনি। যার জেরে তাঁকে পাক সফর থেকে ছিটকে যেতে হল। 

অন্যদিকে, মার্চের শেষ সপ্তাহ, সম্ভবত ২৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে জনপ্রিয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট আইপিএল। কিন্তু পাক সফর শেষ করে এই টুর্নামেন্টে যোগ দিলে কমপক্ষে দু’সপ্তাহ কোনও ম্যাচ খেলতে পারবেন না অজি ক্রিকেটাররা। কারণ, ৬ এপ্রিল ভারতে পা রাখলে বিনি অনুযায়ী ৫ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর সেই সময় সব দলের কমপক্ষে ৪-৫টি করে ম্যাচ খেলা হয়ে যাবে। এই ধরনের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার