‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইভোল্টেজ ভবানীপুর, সকলের নজর এই আসনের দিকে। কারণ রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এই বিধানসভাতেই মুখোমুখি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট ঘোষণার পর ও দুই দলের প্রার্থীতালিকা প্রকাশ পেতেই তৃণমূল ও বিজেপি দুই যুযুধান পক্ষ ভবানীপুর নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েন। এই আসনে ভোটের থেকে প্রেস্টিজের লড়াই বেশি। তাই একচুল জমি ছাড়তে নারাজ তৃণমূলনেত্রী। আজ, রবিবার কালীঘাটে নিজের বাসভবনে ভবানীপুর বিধানসভা নিয়ে বিশেষ বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভবানীপুরের কাউন্টিং এজেন্ট, সব ওয়ার্ড সভাপতি এবং কাউন্সিলররা। গণনার সময়ে কী করতে হবে আর কী নয়, তার পাঠ রবিবার দেন মমতা।

আরও পডুন: কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

তৃণমূল সুপ্রিমো বলেন, ‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখবেন। দেখবেন শেষে আমরাই জিতেছি। গণনাকেন্দ্রের ভিতরে কেউ কোনও খাবার দিলে ভুল করেও খাবেন না। প্রয়োজনে বাড়ি থেকে খাবার নিয়ে যান। খিদে পেলে অন‍্য সতীর্থকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাইরে বেরিয়ে খেয়ে আবার গণনাকেন্দ্রে ঢুকে পড়ুন। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে সকলকে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। সকলকে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে হবে। দায়িত্ব সহকারে নিজের পরিচয়পত্র নিয়ে যান এবং সতীর্থদেরও পরিচয়পত্র নিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিন।’ কোনও রকম ফাঁক যেন না থাকে বারবার রবিবারের বৈঠকে কাউন্টিং এজেন্টদের সতর্ক করে বলেন মমতা।

ভবানীপুরের বিজেপি প্রার্থী এই আসনে জিতবেন বলে বারবার দাবি করে এসেছেন। এমনকী গণনার রাউন্ড ধরে ধরে তিনি বলেছেন ভবানীপুরে জয়ী হবে বিজেপি। এই আসনে ফুটবে পদ্ম। তাই নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে কোনও ঢিলেমি চাইছেন না তৃণমূলনেত্রী। তিনি দলের নেতা ও ভবানীপুরের কাউন্টিং এজেন্টদের আরও বলেছেন, ‘জয় নিয়ে আমি নিশ্চিত। তবে প্রথম দিকে বিপক্ষ শিবির জিতছে এমনটা দেখানো হতে পারে। তাই ঘাবড়াবেন না।’

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ