কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই বাংলার বিধান। আগামী পাঁচ বছর কার হাতে থাকবে রাজ্যের শাসনভার? সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে বাংলার জনগণ। দুই দফায় ভোট দিয়ে ২৯৩ আসনের ভবিষ্যৎ ঠিক করে দিয়েছেন রাজ্যের গণদেবতারা। আগামিকাল, সোমবার সকাল আটটা বাজলে প্রথমে পোস্টাল ব্যালট তারপরেই ইভিএম খুললে ধীরে ধীরে হবে সব পরিষ্কার। কিন্তু কতক্ষণ লাগবে পুরো রেজাল্ট জানতে? এই প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। মূলত, যত রাউন্ড হয়, তার উপরই নির্ভর করে কতক্ষণ দেরি হবে গণনায়।

সেই নিরিখে সবচেয়ে বেশি রাউন্ড গণনা যে বিধানসভা আসনের হবে তার ক্ষেত্রে ফল জানতে দেরি হবে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে রাজ্যের সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে কোন বিধানসভায়। সবচেয়ে কম রাউন্ড গণনা হবে কোন বিধানসভায়, সেটাও জানানো হয়েছে কমিশনের তরফে। হুগলির চুঁচুড়া বিধানসভার ক্ষেত্রে সবচেয়ে বেশি রাউন্ড গণনা হবে। মোট ২৭ রাউন্ড। সবচেয়ে কম রাউন্ড গণনা হবে মেটিয়াবুরুজ, উত্তর ২৪ পরগনার বীজপুর ও হুগলির সপ্তগ্রাম বিধানসভায়। এই আসনে ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন কাউন্টিং পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন।

আরও পডুন: গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

রাজ্যের মোট ৭৭টি গণনা কেন্দ্রে চলবে কাউন্টিং। হাইভোল্টেজ আসন ভবানীপুরে হবে ২০ রাউন্ড গণনা। নন্দীগ্রাম আসনে মোট ১৮ রাউন্ড গণনা হবে। অন্য দিকে, খড়্গপুর সদর আসনে ২০ রাউন্ড গণনা হবে। বহরমপুর বিধানসভায় ১৬ রাউন্ড গণনা হবে বলে জানাচ্ছে কমিশন। মুর্শিদাবাদেরই রেজিনগর আসনে মোট ২৭ রাউন্ড গণনা হবে।

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্য়াণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ