Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইভিএমে কারচুপির চেষ্টা হতে পারে, বাংলার ভোটপ্রচারে গিয়ে একাধিক জনসভা থেকে এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী। দলের কর্মীদের সতর্ক থাকতে বারবার নির্দেশ দিয়েছিলেন তিনি। ভোট মিটতেই ভিন্ন চিত্র ধরা পড়ে গোটা রাজ্যজুড়ে। কখনও স্ট্রংরুমের ছাদে দড়ি বেয়ে ওঠা, কখনও লোডশেডিং আবার কখনও গণনা কেন্দ্রের পাশেই পিডব্লুডির কাজ। এইসব চিত্র ধরা পড়েছে গত কয়েকদিনে। গত বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও এক অদ্ভুত ঘটনা ঘটে। সেখানে দেখা যায় আচমকাই বিকেলে স্ট্রং রুমের ভিতরে কিছু লোক ঢুকেছে। যাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ। তারপরেও তৃণমূলনেত্রী বারবার স্ট্রং রুমের পাহারা দেওয়ার কথা বলেছেন।

আরও পডুন: ‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

আর কিছুক্ষণ বাদেই রাজ্যের ভোটগণনা শুরু হবে। তার আগে ফের একই বার্তা এবার সোশ্যাল মিডিয়ায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর রাতে মমতা লিখেছেন, ‘সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন। বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। হুগলির শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এরকম ঘটনা সামনে এসেছে যেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে। সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। আমি দলের কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমি যেভাবে রাত জেগে সমস্ত বিষয়ের উপর নজর রাখছি আপনারাও রাত জেগে স্ট্রংরুমে জনগণের ভোট পাহারা দিন। কোথাও কোনও সন্দেহজনক পরিস্থিতি কেউ সৃষ্টি করলে, তাদের ঘিরে ধরুন, সঙ্গে সঙ্গে অভিযোগ করুন এবং সিসিটিভি ফুটেজ দাবি করুন। এই সমস্তটাই বিজেপির অঙ্গুলিহেলনে করা হচ্ছে।

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত