মাদ্রাসা শিক্ষকের কীর্তি, লাগাতার ধর্ষণে সাত মাসের অন্তঃসত্ত্বা ১২ বছরের ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশজুড়ে মাদ্রাসা শিক্ষকদের যৌন লালসার শিকার হয়ে চলেছে খুদে পড়ুয়ারা। ফের এক মাদ্রাসা শিক্ষকের কুকীর্তি প্রকাশ্যে। এবার নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আমান উল্লাহ সাগর। তিনি হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মদন থানায় নির্যাতিতা ছাত্রীর মা যে অভিযোগ দায়ের করেছেন তাতে বলেছেন, আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। একই মাদ্রাসাতে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। ওই একই এলাকার বাসিন্দা তিনি। তবে জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। নির্যাতিতা ছাত্রী তার দিদিমার কাছে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করতো। ২০২৫ সালের নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ সাগর ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেন। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখান। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, শিশুটি মাদ্রাসার শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। এরপর গত মার্চ মাসে শিশুটিকে নিয়ে মদন উপজেলার বেসরকারি মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ সায়মা আক্তারকে দেখান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা।’

বিষয়টি জানাজানি হতেই গত ১৮ এপ্রিল ছুটির নাম করে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। শিশুটিকে পরীক্ষা করা চিকি‍ৎসক সায়মা আক্তার জানান, ‘নির্যাতিতা নাবালিকা প্রচণ্ড রক্তশূন্যতায় ভুগছে। তার শরীরে রক্ত নেই। মেয়েরা জন্মের সময় থেকেই ডিম্বাশয়ে ডিম্বাণু নিয়ে জন্মায়। সাধারণত ১১-১২ বছর বয়সে এই ডিম্বাণুগুলো পূর্ণতা পায় এবং প্রথম মাসিকের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটে। শিশুটি তার জীবনের প্রথম মাসিক হওয়ার অভিজ্ঞতা পাওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিশুটি এবং তার পরিবার বর্তমানে এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।’ মদন থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইন তার নিজস্ব প্রক্রিয়া মেনে এগিয়ে যাবে।’

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও