‘কবে বিয়ে করছো’? শুভমনকে সটান প্রশ্ন ধারাভাষ্যকারের, কী জবাব গুজরাত অধিনায়কের!

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঁচা-মরার’ ম্যাচে রবিবার (৩ মে) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স। ঘরের মাঠে আবশ্য শেষ হাসি হেসেছেন শুভমন গিলরা। শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়ে প্লেঅফে যাওয়ার আশা জাগিয়ে রেখেছে গুজরাত। তবে ওই ম্যাচে এক মজাদার ঘটনা ঘটেছে।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্তের কথা জানান গুজরাত অধিনায়ক শুভমন গিল। তখনই সবাইকে বিস্মিত করে দিয়ে ধারাভাষ্যকার ড্যানি মরিসন গুজরাত অধিনায়কের দিকে সটান প্রশ্ন ছোড়েন-বিয়ের কোনও খবর আছে? কিছু এমন ঘটেছে, যা আমাদের জানানো আছে? ওই প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে যান শুভমন। তাঁর শরীরী ভাষাই বুজিয়ে দিয়েছে, ‘ব্যক্তিগত প্রশ্নে যথেষ্টই অস্বস্তিতে পড়েছেন।’ বেশ কয়েক সেকেন্ড থমকে গিয়ে আমতা-আমতা কণ্ঠে শুভমন জবাব দেন, ‘নেহি, নেহি। কুছ নেহি।’ কথা আর বাড়াননি ড্যানি মরিসন। তিনিও বিষয় বদলে খেলার প্রসঙ্গে চলে যান। কিন্তু ততক্ষণে ওই কথোপকথন ক্যামেরাবন্দি হয়ে যায় এবং নিমিষেই তা সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই প্রথম নয়। এর আগেও আইপিএলের গত মরশুমে শুভমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন ড্যানি মরিসন। তখনও খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়তে দেখা গিয়েছিল গুজরাত অধিনায়ককে। ক্রিকেট কিংবদন্তি শচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে শুভমনের ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে। যদিও একাধিক সাক্ষা‍ৎকারে ভারতীয় ক্রিকেট দলের মোস্ট ব্যাচেলর ক্রিকেটার জানিয়েছেন, ‘গত তিন বছর ধরেই তিনি সিঙ্গেল। জাতীয় দলের হয়ে বিভিন্ন দেশে ক্রিকেট খেলার জন্য সফড় করতে গিয়ে প্রেম করার সময় বের করে উঠতে পারেননি।’

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড