Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোটেল রুমের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলা , তারপর যা করলেন স্ত্রী …

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হোটেলের ঘরের দরজা খুলতেই স্বামীর সঙ্গে অন্য এক মহিলাকে দেখে অবাক স্ত্রী। মুহূর্তের মোড় ঘুরে গেল।পরিণত হল হাই-ভোল্টেজ নাটকে। উত্তরপ্রদেশের লখনউ-এর একটি হোটেলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে সুশান্ত গলফ সিটি এলাকার হোটেল ম্যাপেল ট্রি ওম্যাক্স মিনি-তে। অভিযোগ, ভোপালের বাসিন্দা আকাশ কানৌজিয়া নামে এক ব্যক্তি ওই হোটেলে অন্য এক মহিলার সঙ্গে উঠেছিলেন। সেই সময় তার স্ত্রী ও চার মাসের কন্যা অন্যত্র ছিলেন। পরে স্ত্রী হঠাৎ করেই হোটেলে পৌঁছে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন।চোখের সামনে এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ভাইরাল ভিডিও অনুযায়ী, ওই নারী হোটেলের ভেতরেই স্বামী ও তার সঙ্গিনীর সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কাউকে বেরোতে না দেওয়ার দাবিও তোলেন তিনি। এমনকি, নিজের ভাইকে ফোন করে পুলিশ ডাকতে বলেন বলেও শোনা যায়।

এই ঘটনায় হোটেলের ভেতরে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তপ্ত বাকবিতণ্ডা, যা ঘিরে আতঙ্ক ছড়ায় অন্যান্য অতিথিদের মধ্যেও। পুরো ঘটনাটি সুশান্ত গলফ সিটি থানার আওতায় পড়লেও, এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ওই নারীর পাশে দাঁড়াচ্ছেন, আবার কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার সমালোচনাও করছেন। তবে এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সম্পর্কের বিশ্বাস, ব্যক্তিগত গোপনীয়তা এবং সামাজিক প্রতিক্রিয়ার সীমারেখা নিয়ে।

টিভিকে এগিয়ে, তামিলনাড়ু ভোটগণনায় রাজনৈতিক উত্তেজনা চরমে

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রিতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড দেখে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?