হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ফোন নিয়ে গণনা কেন্দ্রে কেন? দুই প্রার্থীর ফোন নেওয়ার নির্দেশ কমিশনের।অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay) প্রার্থী না হয়ে হেস্টিংস এর গণনা কেন্দ্রে কেন প্রশ্ন কমিশনের। সোমবার শেষ বেলায় বড় নির্দেশ কমিশনের। যেহেতু তিনি প্রার্থী নন তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় কমিশন। এদিকে হেস্টিংসে গণনা কেন্দ্রে (Hestings Counting Center)ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন অত্যন্ত ধীরগতিতে বিভিন্ন গণনা কেন্দ্রে গণনা চলছে। কোন তৃণমূলের কর্মীরা যেন গণনা কেন্দ্র না ছেড়ে আসে সেই নির্দেশ দেন তিনি। বর্ধমান দক্ষিণে তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পরেও সেখানে গণনা হচ্ছে বলে অভিযোগ তোলেন অভিষেক। কল্যাণী কল্যাণী আসনে ১৭ সি ফর্মের সঙ্গে আটটি ইভিএম মেশিনের মিল নেই।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এক আবেদন জানিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল একটি ফোন নাম্বার ঘোষণা করেছেন। সেই আবেদনে বলা হয়েছে যদি কেউ আক্রান্ত হন সে যে দলেরই কর্মী হন না কেন, তৎক্ষণাৎ সেই নাম্বারে যেন কমিশনকে বিষয়টি জানান। সংশ্লিষ্ট নম্বরটি হল- 1800 345 0008। এদিকে, সোমবার দুপুর নাগাদ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্রে যান ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাইয়ের বউ এবং তৃণমূল কাউন্সিলার কাজলী বন্দ্যোপাধ্যায় কে বিজেপি কর্মী সমর্থকরা আটকে রেখে দিয়েছিল। ওই গণনা কেন্দ্রে আগেই প্রবেশ করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন কেউ গণনা কেন্দ্র ছেড়ে যাবেন না ।আগে মানুষের রায় গণনা শেষ হোক। দরকার হলে আরো অপেক্ষা করতে হবে।

সোমবার গণনার শুরুতে পোস্টাল ব্যালটে হাড্ডা হাড্ডি লড়াই ছিল তৃণমূল ও বিজেপির মধ্যে। বেলা বাড়ার পর ইভিএমে গণনা শুরু হয়। উত্তরবঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায় তৃণমূল। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মানুষের রায়ে মুক্ত থুবড়ে পড়ে ঘাস ফুল শিবির। ভোটগ্রহণ কেন্দ্র থেকে শ্লো কাউন্টিং এর অভিযোগ ওঠে। খবর পাওয়া মাত্র সোমবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন অভিষেক। হেস্টিংসে ভোট গণনা কেন্দ্রে জান তিনি সেই সময় তাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। তবে তা শুনে মেজাজ হারান নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এটাই বিজেপির সংস্কৃতি বাংলার মানুষ দেখুন যারা বলেছিলেন উল্টো করে ঝুলিয়ে দেব তাদের সংস্কৃতি দেখছে এবার বাংলার মানুষ।’সোমবার সকালের পর বাড়ি থেকে ভিডিও বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিও কমিশনকে তিনি খোঁচা দিয়েছিলেন ।পরাজয় পরিস্থিতি তৈরি হলেও মন খারাপ না করার পরামর্শ দিয়েছিলেন ।সূর্যাস্তের পর পরিস্থিতি বদল হবে বলে তিনি বিশ্বাস করেন বলে দাবি করেছিলেন। ততক্ষণ পর্যন্ত মন শক্ত রেখে ‘ বাচ্চার’ মত লড়াই করার জন্য দলের কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ