Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া:জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে প্রত্যাখ্যান করল হাবড়ার মানুষ। ২০১১-২০১৬ এবং ২০২১ সালে পরপর তিনবার উল্লেখযোগ্য পরিসংখ্যান নিয়ে জিতেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার ভোট গণনা শুরু থেকে হাবড়া বিধানসভা(Habra Assembly) কেন্দ্রে তিনি এগিয়েছিলেন। বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের থেকে তার এগিয়ে যাওয়ার ব্যবধান বেড়েছিল দফায় দফায়। কিন্তু শেষমেষ তৃণমূল প্রার্থী যত প্রিয় মল্লিক বেশ কয়েক গ্রাউন্ডের পর থেকে পিছিয়ে পড়তে শুরু করেন ১৫ বছর আগে।আবার সেই পরিবর্তনের সুনামিতে হাবড়ায় ডুবলেন জেলখাটা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি হেরেছেন ২৩,৮০০ ভোটে। ২০০১ সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক(Jotipriyo Mallick) একটানা বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের।

তৃণমূলের জন্ম লগ্ন থেকে দলের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতিতে নাম জড়ানোর পর তিনি জেল খেটেছেন দীর্ঘদিন। একাধিকবার তার আসন বদলেছে মন্ত্রীত্বের দফতরও বদলেছে। কখনো বন দফতর ,কখনো খাদ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো জ্যোতিপ্রিয় মল্লিককে আর দল প্রার্থী করবে না। কিন্তু শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হাবড়া থেকে প্রার্থী করেন। যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের পছন্দ ছিল বারাসত কেন্দ্র। কংগ্রেস থেকে হাতেখড়ি রাজনীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর। গাইঘাটা(Gaighata) থেকে ২০০১ সালে তিনি প্রথমবার তৃণমূলের হয়ে বিধায়ক হয়েছিলেন। ২০০৬ সালে আবারও ওই আসন থেকেই তিনি জয়ী হয়েছিলেন। ২০১১ সালে তার আসন বদল করা হয় ।গাইঘাটা তফসিলি সংরক্ষিত হয়ে যাওয়ায় তাঁকে হাবড়া থেকে প্রার্থী করা হয়। খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রীত্বের দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছিলেন মমতা। ২০১১ সালে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সংগঠনের দায়িত্ব তাঁর হাতে দেওয়া হয়েছিল ।

কিন্তু সব কিছু ছন্দপতন হয়েছিল জেল যাত্রার পর। ২০২১ সালে হাবড়ায় বিজেপি ঝড়ের কিছুটা বেকায়দায় পড়েছিলেন তিনি। জিতলেও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাড়ে নিশ্বাস ফেলেছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সিংহ। জ্যোতিপ্রিয় জিতেছিলেন মাত্র ৩৮৪১ ভোটে। এবার সেই হাবড়াতে বিজেপির প্রার্থী হন দেবদাস মণ্ডল। সিপিএমের প্রার্থী ছিলেন রিজিনন্দন বিশ্বাস এবং কংগ্রেসের হয়ে নির্বাচনের লড়াই করেন প্রণব ভট্টাচার্য। জ্যোতিপ্রিয় মল্লিক টানা ১০ বছর খাদ্য দফতরের দায়িত্বে থাকাকালীন বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনেছিল নিহতদের পরিবার। “চাল চোর” বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্রমাগত সম্পত্তি এবং অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর ২০২১ সালে তাকে খাদ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে বন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর দফতর বদল হলেও খাদ্য দফতরের দুর্নীতিতে জেলে যেতে হয়েছিল জ্যোতিপ্রিয়কে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যাওয়ার পর দল থেকে সাসপেন্ড করা হলেও জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেয়নি দল। জেলে যাওয়ার পরেও অনেক দিন জ্যোতিপ্রিয় মল্লিককে রেখে দেওয়া হয়েছিল।

পরে পরিবারে অনুরোধে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের টিকিট পাবে কিনা তা নিয়ে অনেক আলোচনা হয়। অনেকের ধারণা ছিল দুর্নীতিতে অভিযুক্ত যারা জেল খেটেছে তাদের আর প্রার্থী করবে না তৃণমূল। সেই তালিকায় নাম উঠে আসে মানিক ভট্টাচার্য,জীবন সাহার ও পার্থ চট্টোপাধ্যায়ের মতো একাধিক নাম। জেল খাটতে না হলেও শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় অন্যদের বাদ দিলেও পরেশ অধিকারী ও জ্যোতিপ্রিয় মল্লিককে দল ফের প্রার্থী করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক তার গ্রেফতারি নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। জেল থেকে বেরিয়ে হাবড়ায় সক্রিয় ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসত সাংগঠনিক জেলায় তাঁকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচনের জন্য বারাসত সাংগঠনিক জেলার জন্য গঠিত কোর কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন জ্যোতিপ্রিয়। জেল থেকে বেরোনোর পর সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু শেষমেষ তাঁকে পরাস্ত হতে হল হাবড়ার ভোট ময়দানে।

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি