Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ মে ব্রিগেডের মাঠে শপথ নেবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। বাংলার জনতার দ্বারা নির্বাচিত বিজেপি দলের বাঙালি মুখ্যমন্ত্রী রাজভবনে শপথ নেবেন না। খোলা আকাশের নিচে মঞ্চ বেঁধে সাধারণ মানুষকে সাক্ষী রেখে রাজ্যপাল আর এন রবির (Govonor R N Ravi)উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী(CM)। বঙ্গে গেরুয়া ঝড়ে ক্ষমতায় আসা বিজেপি দলের নেতৃত্ব শপথ নিয়ে এধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতের মধ্যে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha), কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য বিজেপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া শপথ গ্রহণের দিন উপস্থিত থাকবেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিপ্লব দেব ও সহ অন্যান্যরা।শপথ গ্রহণের দিন ব্রিগেডের মাঠে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) স্বয়ং।

ব্রিগেডের মাঠে বড় মঞ্চ বেঁধে খোলা আকাশের নিচে উন্নয়নের লক্ষ্যে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে শপথ নেবেন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী । পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলার কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার জন্মভূমিতে জন্মগ্রহণ করা বঙ্গ সন্তান বাংলার মুখ্যমন্ত্রী হবে বিজেপি ক্ষমতায় এলে। সেই ক্ষেত্রে নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে বিজয়ী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম অগ্রাধিকার পাবে বলে জানা গেছে। এর পাশাপাশি নতুন তরতাজা বিজয়ী প্রার্থীদের রাজ্য মন্ত্রীসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে নিয়ে আসবে বিজেপি। স্বচ্ছ মন্ত্রিসভা, বঙ্গে উন্নয়ন এবং কর্মসংস্থান নারী নিরাপত্তা সহ নতুন শিল্প কারখানা করার লক্ষ্যে নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকেই কাজে ঝাঁপিয়ে পড়বে বলে জানা গিয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি যাতে কোনোভাবেই না হয় নারী নিরাপত্তা জাতি সুনিশ্চিত হয় এবং অনুপ্রবেশ রুখতে বিজেপির নতুন মন্ত্রিসভা প্রথম দিন থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

দ্রুত গতিতে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে গরু পাচার থেকে চোরা চালান রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীদের নির্দিষ্ট প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে সপ্তম পে কমিশন গঠন, সিভিক ভলান্টিয়ারদের চাকরিতে স্থায়িত্বতা ইত্যাদি ইস্যুতে শপথ নেওয়ার পরই গোটা মন্ত্রিসভা এবং প্রশাসন কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। সঠিক সময়ে এসএসসি মাধ্যমে শিক্ষক নিয়োগ, আশা কর্মীদের সঠিক বেতন ও এলাকায় সিন্ডিকেট রাজ খতম সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করবে ব্রিগেডের মাঠে শপথ নেওয়া বাংলার নতুন মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যরা। ব্রিগেডের মাঠে বিজেপির বঙ্গজয়ের বিজয় উৎসব ও শপথ গ্রহণ অনুষ্ঠান একসঙ্গে করতে সমস্ত রকম নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

একইসঙ্গে থাকবে গোটা ব্রিগেড জুড়ে একাধিক বড় বড় এলইডি স্কিন, কয়েক হাজার লাউড স্পিকার সহ এলাহি আয়োজন। ব্রিগেডের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য একাধিক ট্রেনের বিশেষ ব্যবস্থা করবে রেল দফতর। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর রেড রোডে জনগণকে সাক্ষী রেখে শপথ বাক্য পাঠ করেছিলেন। বিজেপি সেই খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়ে রেড রোডেড বদলে স্থান পরিবর্তন করে করলেন ঐতিহাসিক ব্রিগেড ময়দান। কারণ এই ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যের পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি