Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমের দরজা বন্ধ, ভেতরে একদল ছাত্রী। আর মাঝখানে এক তরুণী ভীত, কোণঠাসা, অসহায়। হ্যাঁ  এমনি এক ভিডিও দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি নয়ডার এক বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘটনা। ওই ভিডিও যেন তুলে ধরেছে ক্যাম্পাস জীবনের এক অন্ধকার দিক, যেখানে বন্ধুত্বের জায়গায় জায়গা করে নিয়েছে অপমান, হেনস্তা আর সহিংসতা। এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে নেটদুনিয়ায়, প্রশ্ন উঠছে-এ কি র‍্যাগিং, নাকি প্রকাশ্য বুলিং?

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ছাত্রী মিলে এক তরুণীকে ঘিরে দাঁড়িয়ে তাকে ক্রমাগত অপমানজনক কথা বলছে এবং চড় মারছে। শুরুতে একটি তর্কাতর্কি থেকে পরিস্থিতি তৈরি হলেও, খুব দ্রুত তা ভয়ঙ্কর রূপ নেয়। “যতক্ষণ না কাঁদবে, ততক্ষণ যেতে দেওয়া হবে না”-এমন হুমকিও শোনা যায় ভিডিওতে। সবচেয়ে উদ্বেগজনক অংশে দেখা যায়, এক ছাত্রী অন্যজনকে ধরে রেখেছে, আর আরেকজন বারবার চড় মারছে। আক্রান্ত তরুণী নিজেকে বাঁচানোর চেষ্টা করে বারবার অনুরোধ করছে-“বাস, হয়ে গেছে।” এমনকি একসময় তার মুখ থেকে রক্ত পড়ছে বলেও দাবি করেন তিনি। তবুও থামেনি হেনস্তা। উল্টে তাকে বাধ্য করা হয় সবার কাছে ক্ষমা চাইতে।

আরও পড়ুনঃ পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

ভিডিওটি প্রথম যিনি শেয়ার করেন, তিনি একে “চরম লজ্জাজনক” বলে উল্লেখ করেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান। অভিযোগ, এটি শুধুমাত্র র‍্যাগিং নয়, বরং পরিকল্পিত বুলিং ও শারীরিক নিগ্রহ। অনেকেই প্রশ্ন তুলেছেন, ঘটনার সময় উপস্থিত অন্য ছাত্রীরা কেন নীরব ছিলেন? এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। তবে এই ঘটনা ফের একবার ক্যাম্পাসে নিরাপত্তা ও মানবিকতার প্রশ্নকে সামনে এনে দিয়েছে।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল