Loading live market data...
Loading active stocks...
Connecting...

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে যুক্ত হয়েছে প্রাক্তন শব্দটি। নিজের গড় ভবানীপুর থেকে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। বিজেপির দাপটে কার্যত ধরাশায়ী হয়েছে ঘাসফুল। ১০০-এর গণ্ডি পার করতে পারেনি তৃণমূল।  অন্যদিকে ২০০-এর বেশি আসন নিয়ে বঙ্গে সরকার গড়ার পথে বিজেপি। আইন অনুযায়ী কোনও রাজ্যের সরকার পতনের ইঙ্গত স্পষ্ট হলেই মুখ্যমন্ত্রীদের ইস্তফা দিতে হয়। কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি। তার পর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি নিয়ম ভাঙলেন মমতা। মঙ্গলবার (৫মে) কি ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী ? এই নিয়ে চর্চা শুরু হয়েছে।   

আজ কালীঘাটে সাংবাদিক সম্মেলন করবেন  তৃণমূল সুপ্রিমো। অন্য কোনও পরিকল্পনা করছেন তিনি সেই কারণে ইস্তফা দিতে দেরি? আদালতের দারস্থ হবেন তিনি?  এই চর্চাও চলছে জোর কদমে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই উঠেছে উঠেছে ২০১১ সালের কথা। যে সময়ে ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ের সঙ্গে এখনের তুলনা হচ্ছে কারণ হার স্পষ্ট হতেই রাজভবন গিয়ে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সোমবার (৪ মে) তৃণমূলের হার স্পষ্ট হলেও এখনও  মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

 উল্লেখ্য,  বিজেপির জয় অনৈতিক বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ  ১০০ আসন চুরি করা হয়েছে। অনেকে বলছেন সেই অভিযোগ জানিয়ে তিনি আদালতের দারস্থ হতে পারেন। মঙ্গলবার বিকেলে কালীঘাটে বৈঠকের পরেই নেবেন যাবতীয় সিদ্ধান্ত?   ইস্তফা বা তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সেখান থেকেই কি সকলকে কোনও বার্তা দেবেন?  আজ মতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উঠে আসছে একাধিক সম্ভাবনার কথা।    

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার