Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুতে সরকার গড়ছে টিভিকে। মুখ্যমন্ত্রী হচ্ছেন টিভিকে প্রধান তথা জোসেফ বিজয়। গতকাল, সোমবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮ আসন পেয়ে সরকার গড়ার মূল দাবিদার হয়ে ওঠেন বিজয়। কিন্তু সরকার গড়তে চাই ১১৮ আসন। অর্থাৎ ১০ আসন এখনও চাই বিজয়ের দলের। সেই কারণে কংগ্রেস ও বামেদের কাছে সমর্থন চেয়েছিলেন তিনি। আর তাঁর ডাকে সাড়া দিয়েছে হাত শিবির। আজ, মঙ্গলবার কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘বিজয় সরকার গড়তে আমাদের দলের সমর্থন চেয়েছে। আমরা সেক্যুলার সরকার গড়ার পক্ষে।’

আরও পডুন: ‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

যদিও কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে টিভিকে এখনও পর্যন্ত কিছুই জানায়নি। তবে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই তামিলভূমে সরকার গড়বেন দক্ষিণী সিনেমার তারকা। এমনটাই মত রাজনৈতিক মহলের। কারণ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে দক্ষিণ ভারতের এই রাজ্যে প্রবেশ করতে দেবেন না বিজয়। আর তাতে সাহায্য করবে কংগ্রেস। সূত্রের খবর, আগামী ৭ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করতে চলেছেন বিজয়। ইতিমধ্যেই কারা হবেন মন্ত্রী সেই তালিকা তৈরি করে ফেলেছে টিভিকে। 

সূত্রের খবর, তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে টিভিকের জোট নিয়ে কথা চালাচ্ছেন অভিনেতা বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর। এর মাঝেই তামিলনাড়ুতে নিজের দলের জয় প্রসঙ্গে বিজয় জানিয়েছেন, ‘গোটা রাজনৈতিক মানচিত্রে ভূমিকম্প এনে দিয়েছে এই নির্বাচন।’

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর