ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এপ্রিলের তাপপ্রবাহের দাপটে হাঁসফাঁস করছে শহর ও জেলা। রাস্তায় বেরোনো দায়, ঘরে বসেও স্বস্তি মিলছিল না। কিন্তু মে- এর চলতি সপ্তাহে  যেন হঠাৎই বদলে গেল চিত্রনাট্য। আকাশ ঢাকল মেঘে, নামল ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া-গরমের তীব্রতা অনেকটাই কমে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষ। আবহাওয়ার এই আকস্মিক বদলই এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

আবহাওয়া দফতরের মতে, গাঙ্গেয় বঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলেই তৈরি হচ্ছে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই রোদের তেজ কম থাকবে এবং আকাশ মূলত মেঘলা থাকবে। আজ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে গরমের প্রভাব অনেকটাই কম থাকবে।

আরও পড়ুনঃগাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি। উত্তরবঙ্গেও একই ছবি। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টি চলছে। কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথাও আবার প্রবল দমকা হাওয়া-এই পরিস্থিতি আরও কয়েকদিন চলতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে, ফলে আপাতত গরম থেকে মিলছে স্বস্তি, তবে বাড়ছে ঝড়ের আশঙ্কা। 

রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব নেবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের