গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! প্রায় ৭৫ লাখ টাকার বেশি কমে গেল রেঞ্জ রোভার এসভি-র দাম। ভারতে কত টাকায় পাওয়া যাচ্ছে এই গাড়ি?

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! প্রায় ৭৫ লাখ টাকার বেশি কমে গেল রেঞ্জ রোভার এসভি-র দাম। ভারতে কত টাকায় পাওয়া যাচ্ছে এই গাড়ি? যদিও কবে থেকে গাড়ির এও দাম কার্যকর হবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। গত বছর ভারত-ব্রিটেন একটি FTA চুক্তি সাক্ষর করেছে। এই গাড়িটি মুলত ব্রিটেন থেকে আমদানি করা হয়। জানা গিয়েছে, রেঞ্জ রোভার SV এবং স্পোর্ট ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে। এই দুটি বিলাসবহুল গাড়িই এখন ভারতে অনেক কম দামে পাওয়া যাবে।

জানা গিয়েছে, সংস্থাটি রেঞ্জ রোভার এসভি-র দাম প্রায় ৭.৫ মিলিয়ন কমিয়েছে। সুতরাং রেঞ্জ রোভার এসভি এখন থেকে ভারতে ৩.৫ কোটি টাকায় পাওয়া যাবে। গাড়িটির দাম ছিল প্রায় ৪.৫ কোটি টাকা। পাশাপাশি রেঞ্জ রোভার স্পোর্ট SV-এর দামেও পরিবর্তন এসেছে। সংস্থাটি এর দাম প্রায় ৪০ লক্ষ টাকা কমিয়েছে। আগে রেঞ্জ রোভার স্পোর্ট এসভি-র দাম ছিল ২.৭৫ লক্ষ টাকা। কিন্তু এখন এই গাড়ির এক্স-শোরুমের মূল্য প্রায় ২.৩৫ কোটি টাকা। অর্থাৎ এই দামে ভারতে পাওয়া যেত এই গাড়ি। কিন্তু এই গাড়ির দামেও ৪০ লক্ষ টাকা কমানো হয়েছে।

তবে রেঞ্জ রোভার স্পোর্ট এসভি-র দাম এখন থেকেই কার্যকর হবে। কিন্তু রেঞ্জ রোভার এসভি-র নতুন দাম কবে থেকে কার্যকর হবে তা জানানো হয়নি। এই গাড়ির সঙ্গে গ্লস এবং স্টেইন ফিনিশে আলট্রা মেটালিক পেইন্ট যুক্ত হবে। ভারতে অ্যাসেম্বল করা রেঞ্জ রোভার এসভি, রেঞ্জ রোভার স্পোর্ট, রেঞ্জ রোভার ভেলার এবং ডিসকভারি স্পোর্টের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। কারণ এগুলো স্লোভাকিয়ায় উৎপাদন করা হয়। যা ভারত ব্রিটেনের FTA চুক্তির অংশ নয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২