সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের জলখাবারে স্বাস্থ্যঝুঁকি! এই পরিস্থিতিতে ঘাম, কাঁপুনি, দুর্বলতা, অতিরিক্ত খিদে, মনঃসংযোগে সমস্যা বা বিরক্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেকেই এটিকে সাময়িক ক্লান্তি বলে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকদের মতে, এটি ‘রিঅ্যাকটিভ হাইপোগ্লাইসেমিয়া’র লক্ষণ হতে পারে, যেখানে খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। নিয়মিত এমন হলে তা ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রি-ডায়াবেটিস বা বিপাকজনিত সমস্যার ইঙ্গিতও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে , সারারাত খাবার হজমের পর সকালে শরীর ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল থাকে। এই সময়ে সাদা পাউরুটি, কর্নফ্লেক্স, ময়দার খাবার, চিনিযুক্ত চা বা দ্রুত হজম হয় এমন কার্বোহাইড্রেট বেশি খেলে রক্তে সুগার দ্রুত বেড়ে যায়। তার প্রভাবে অগ্ন্যাশয় অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি ইনসুলিন নিঃসরণ করে ফেলে। ফলস্বরূপ, কিছুক্ষণের মধ্যেই সুগারের মাত্রা নেমে গিয়ে শরীরে অস্বস্তি শুরু হয়।চিকিৎসকদের মতে, বারবার এমন হলে তা কেবল সাময়িক সমস্যা নয়; এটি প্রি-ডায়াবেটিস বা ইনসুলিনের ভারসাম্যহীনতার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে ভারতীয়দের খাদ্যাভ্যাসে পরিশোধিত কার্বোহাইড্রেটের আধিক্য থাকায় এই ঝুঁকি আরও বাড়ছে।

তবে,সকালের খাবারেই যদি থাকে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট এবং কম গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত কার্বোহাইড্রেট যেমন ডিম, স্প্রাউটস, পনির, দই, বাদাম বা সবজির সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার ইত্যাদি।তবে রক্তে শর্করার ওঠানামা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।শরীরের ছোট ছোট সংকেতকে গুরুত্ব দেওয়াই সুস্থ থাকার প্রথম ধাপ। তাই ব্রেকফাস্টের পর বারবার এমন উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন ।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ