বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে বিপুল পরিমাণ ভোটে হেরেছেন রাজ। সোমবার গণনাকেন্দ্র থেকে বেরনোর সময় চরম হেনস্থার মুখেও পড়তে হয় রাজ কে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ মে বিধানসভা নির্বাচনের রেজাল্ট আগামী ৫ বছরের বাংলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ১৫ বছরের তৃণমূল শাসন উৎখাত করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে চলেছে বিজেপি। ২০৭ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। আগামী ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন? তা এখনও নিশ্চিত নয়, যদিও তালিকায় রয়েছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির তাবড় নেতাদের নাম। এখন সকলের মনে একটাই প্রশ্ন! এদিকে গত কয়েক বছর ধরেই রাজনীতিতে গ্ল্যামার দুনিয়ার তারকাদের প্রবেশ ছিল বাংলার অন্যতম ট্রেন্ডিং। দেব, রাজ চক্রবর্তী থেকে শুরু করে সায়ন্তিকা বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সৌমিতৃষা কুণ্ডু, রচনা বন্দোপাধ্যায়, লাভলি মৈত্র-সহ একাধিক ছোট বড় পর্দার টলিউড তারকারা তৃণমূলে ভিড় জমিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক মিছিল, সভাতে দেখা যেত তাঁদের। কিন্তু তৃণমূলের হার হতেই সেইসব তৃণমূলপন্থী তারকাদের নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। তৃণমূলের টিকিটে ৫ তারকা ভোটের লড়াইতে প্রার্থী হয়েছিলেন। কিন্তু সকলেই তাঁদের এলাকার বিজেপি প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন। তাই এখন মিম ছড়িয়ে নেটিজেনদের কটাক্ষ, ‘এবার কি তাহলে তৃণমূলপন্থী তারকারাও পাল্টি খাবেন?’

এদিকে ২০২১ সালে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জিতে ব্যারাক পুরের বিধায়ক হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এবারেও তিনিই ছিলেন তৃণমূলের ভরসা। কিন্তু বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে বিপুল পরিমাণ ভোটে হেরেছেন রাজ। সোমবার গণনাকেন্দ্র থেকে বেরনোর সময় চরম হেনস্থার মুখেও পড়তে হয় রাজ কে। শুনতে হয় ‘চোর চোর’ স্লোগান। তাঁর গায়ে কাদাও ছোড়া হয়। এই ঘটনার পর থেকে এখনও মুখ খোলেননি রাজ চক্রবর্তী। কিন্তু স্বামীর এমন পরিস্থিতিতে তাঁর পাশে শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ গোটা পরিবার। গতকাল সোশ্যাল পেজে রাজের সঙ্গে একাধিক আদুরে ছবি শেয়ার করেছেন শুভশ্রী ক্যাপশনে লিখেছিলেন, “আমাদের সুপার হিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্র।” এই পোস্টে রাজ-শুভশ্রীর অনুগামীরা তাঁদের পাশে থাকার ইঙ্গিত দিলেও অনেকেই তীব্র কটাক্ষ করেছেন তাঁদের। রাজ ও তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরাট ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। একজন লিখেছেন, ‘চুরি করা টাকায় ফুটানি করা এবার বেরবে।’ অন্যজন লিখেছেন, ‘একটু কাদা ছুঁড়েছে, তার জন্য এত দুঃখ করে কষ্ট পেয়ে লাভ আছে? যদি মুখে কাদা লেপে দিত, তাহলে কী করতেন, ভারত বনধ?’

উল্লেখ্য, মাস কয়েক আগে সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু হাজার হাজার মূল্যে টিকিট কাটা সত্ত্বেও তাঁকে অনেকেই দেখতে পায়নি। অথচ তৃণমূলের সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠতার কারণে রাজের স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মেসির সঙ্গে দেখা করেছেন এবং ছবিও তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভশ্রীকে নিয়ে শুরু হয় কটাক্ষের ঝড়। এরপরেই রাজ হারল, তাতেই তারকা দম্পতির উপর ক্ষোভ দেখাচ্ছেন নেটিজেনরা। এছাড়া ভোটের দিন সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেছিলেন, ‘প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, প্রচুর বাহিনী নিয়ে আসে। কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।’ অর্থাৎ তিনি নাম করে করে বিজেপিকেই যে মহিষাসুর বলেছেন, তা বুঝতে বাকি নেই কারো।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট