পুলিশের নাক ফাটিয়ে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, আজই পেশ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীরামপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে উত্তেজনার মাঝে পুলিশের সঙ্গে বচসা, তারপরই চাঞ্চল্যকর অভিযোগ। এক পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ওরফে কুকুয়াকে। তাঁর সঙ্গে আরও দু’জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে তালাবন্ধ ছিল। সেই তালা খুলতে বুধবার এলাকায় যায় শ্রীরামপুর থানার পুলিশ। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। অভিযোগ, সেখানে পৌঁছনোর পরই শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শা তালা খোলার কাজে বাধা দেন। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় আচমকাই উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, রাজেশ শা পুলিশের পিসি পার্টির এক এএসআই নটরাজের মুখে ঘুষি মারেন। আঘাতে তাঁর নাক ফেটে রক্তপাত শুরু হয়।

আরও পড়ুন: কীভাবে খুন চন্দ্রনাথ? তদন্তকারীদের হাতে সিসিটিভি ফুটেজ

ঘটনার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ রাজেশ শা ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করে। আহত পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। এই ঘটনা নিয়ে শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, আইন আইনের পথেই চলবে। এলাকার মানুষ শান্তি চায় এবং প্রশাসনের উচিত সেই শান্তি বজায় রাখা।

অন্যদিকে, আদালতে নিয়ে যাওয়ার পথে রাজেশ শা দাবি করেন, এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করা হয়েছিল স্থানীয় মানুষের সুবিধার জন্য। তাঁর অভিযোগ, বিজেপি ও সিপিএম সেই জায়গা দখলের চেষ্টা করছিল। সেই নিয়েই উত্তেজনা তৈরি হয়। যদিও তিনি কারও গায়ে হাত তোলার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে ফাঁসানো হয়েছে।

‘লাভ-ল্যান্ড জেহাদিদের ভূমিতে পরিণত হয়েছিল বাংলা,’ বিস্ফোরক শুভেন্দু

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী