Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘দেড় মাসের আলাপ’, শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মাফিন

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবার থেকে বিজেপি মহলে। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী মাফিন চক্রবর্তীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনায় বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রাজ্যে পালাবদলের সন্ধিক্ষণে এই মর্মান্তিক ঘটনার জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। গতকাল রাতে স্করপিও গাড়িতে চেপে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন তিনি। দোহাড়িয়া এলাকায় ঢুকতেই তাঁর গাড়ি ধাওয়া করে কয়েকজন দুষ্কৃতীর বাইক। তাঁর গাড়িকে লক্ষ্য করে পড়ায় আট থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়। গাড়ির কাচ ভেদ করে চন্দ্রনাথের মাথায় এবং বুকে তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চন্দ্রনাথের সঙ্গে গাড়িতে থাকা আরও একজনও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চন্দ্রনাথের মৃত্যুতে শোকের ছায়া তাঁর পরিবার থেকে বিজেপি মহলে। কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী মাফিন চক্রবর্তীও।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী। সেই সুবাদে চন্দ্রনাথের সঙ্গেও আলাপ হয়েছিল তাঁর। মাত্র দেড় মাসের আলাপেই তাঁরা বন্ধু হয়ে উঠেছিলেন। এমনকি গতকাল ঘটনার ঠিক আধ ঘণ্টা আগে চন্দ্রনাথকে মেসেজ করেছিলেন অভিনেত্রী। ওটাই তাঁর সঙ্গে চন্দ্রনাথের শেষ কথা। কী হয়েছিল তাঁদের?

অভিনেত্রীর কথায়, শুভেন্দু আর চন্দ্রনাথ খুব ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা একে অপরের ছায়াসঙ্গী ছিলেন। শুভেন্দু স্যারের সঙ্গে সবসময় থাকতেন। ভীষণ নিয়ম মেনে চলতেন। অল্প কথা বলতেন। ভোটের আগে যখন তিনি পূর্ব মেদিনীপুরে বিজেপির হয়ে প্রচার গিয়েছিলেন, তখন হোটেল, গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন চন্দ্রনাথ। গতকাল চন্দ্রনাথের মৃত্যুর আধ ঘন্টা আগেই তিনি তাঁকে মেসেজ করেছিলেন। সে সময়েই হয়তো চন্দ্রনাথ খুন হয়েছেন। মাফিন মেসেজে লিখেছিলেন, বুধবার তিনি বিজেপির অফিসে গিয়েছিলেন। নিজাম প্যালেসেই বেশিরভাগ সময় থাকতেন চন্দ্রনাথ। তাই তিনি বিজেপি অফিসে যাওয়ার তথ্য তাঁকে মেসেজের মাধ্যমে জানিয়ে ছিলেন। কিন্তু আর উত্তর পাননি। সেটাই আফসোস রয়ে গেল অভিনেত্রীর। তবে এখন শুভেন্দু অধিকারী কে নিয়ে চিন্তা মাফিনের। ভবানীপুরে শুভেন্দুর জেতার পরেই আবেগঘন হয়ে পড়েছিলেন চন্দ্রনাথ। পুরো কলকাতার দায়িত্ব তাঁর উপরেই ছিল। অনেক লড়াই করে আজ শুভেন্দু অধিকারী জয় পেয়েছেন। সেই খুশির দিনেই তাঁর আপ্তসহায়ক তাঁকে ছেড়ে চলে গেল। তাতেই শোকস্তব্ধ অভিনেত্রী। এদিকে ইতিমধ্যেই চন্দ্রনাথের মরদেহ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। চন্দ্রনাথের বাড়িতে যাচ্ছেন মাফিনও।

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

‘বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে’‌, অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে দুষলেন অখিলেশ

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

এখনও একটি গুলি বার করা যায়নি, কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন