Loading live market data...
Loading active stocks...
Connecting...

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। রাত পোহালেই শনিবার শপথগ্রহণ অনুষ্ঠান। তবে তার আগে একটা খবর এসে পৌঁছল। আর সেটা হল, জলজীবন মিশন প্রকল্পের বকেয়া টাকা এবার মিলতে চলেছে। কেন্দ্রীয় সরকার ২৭০০ কোটি টাকা দিতে চলেছে রাজ্যকে বলে সূত্রের খবর। বকেয়া বরাদ্দ খুব শীঘ্রই পেতে চলেছে রাজ্য। জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য।

এদিকে তৃণমূল কংগ্রেস সরকার থাকতে এই বকেয়া টাকা দেওয়া হয়নি বলে বারবার অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগ যে সঠিক ছিল সেটা এবার সামনে এল। তবে কেন্দ্রে এবং রাজ্যে এখন একইরকম সরকার। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার। আর তাই এবার বকেয়া আসতে চলেছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠকে বসেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব। এই বৈঠকের পরই জানা গেল ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য। রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর হবে খুব শীঘ্রই। আর তারপরেই এই বকেয়া বরাদ্দ দেওয়া হবে রাজ্যকে।

অন্যদিকে বছরের পর বছর ধরে জলজীবন মিশন প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল রাজ্যে। রাজ্যের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করা হবে খুব শীঘ্রই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই বকেয়া বরাদ্দ মিটবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তা এখন বাস্তবে রূপায়িত হতে চলেছে। রাজ্যের সঙ্গে এবার মৌ স্বাক্ষর হতে চলেছে। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে নতুন মন্ত্রিসভা গঠন করার পরই এই সাক্ষর হবে বলে সূত্রের খবর। তারপরই কাজ শুরু হয়ে যাবে গ্রামবাংলায়। এসে যাবে বকেয়া টাকাও। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিব রাজ্যকে টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।

এছাড়া ‌কত টাকা বকেয়া রয়েছে? বাড়িতে বাড়িতে জলের সংযোগ কত দেওয়া হয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে। ‘পিএম টু সিএম’—একযোগে কাজ করার বার্তা ভোট প্রচারেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্প নিয়ে গত তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিস্তর টানাপোড়েন চলেছিল। প্রকল্পের ‘ব্র্যান্ডিং’ বা নামকরণ–সহ নানা বিষয়ে কেন্দ্রের বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল রাজ্যের বিরুদ্ধে। পরে অবশ্য রাজ্য সবটা মেনে নেয়। দীর্ঘদিন প্রকল্পের বরাদ্দ বন্ধ ছিল পশ্চিমবঙ্গ–সহ সব রাজ্যেই। বরাদ্দ বন্ধ থাকায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিল রাজ্য। তবে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের বরাদ্দ ছাড়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ।

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে