ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড-এ হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান। আগামী দিনে নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি সেখানে থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ব্রিগেড চত্বরে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল নামতে পারে বলেও অনুমান রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে খবর, এদিন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। নতুন সরকারকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপির এই প্রথম সরকার গঠনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যে বিজেপির এই প্রথম সরকার গঠন ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ফলাফল। নতুন সরকার কীভাবে প্রশাসন চালায় এবং উন্নয়নের রূপরেখা কী হয়, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। শপথগ্রহণ ঘিরে অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠকে ভাগ করা হয়েছে ৩৫টি সেক্টরে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ। 

এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। ধর্মতলা এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস। দলে দলে ময়দানে পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল