হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাঝরাস্তায় ট্রাফিক আইন ভাঙাকে কেন্দ্র করে বিজেপি নেতার সঙ্গে মহিলা ট্রাফিক পুলিশের বচসা, আর সেই বিতণ্ডাই মুহূর্তে রূপ নিল চরম উত্তেজনায়। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই বিজেপি নেতাকে চড় মারেন মহিলা পুলিশকর্মী। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্দোর জুড়ে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

জানা গিয়েছে, বিজেপি নেতা বীরেন্দ্র শেন্ডগে হেলমেট ছাড়া মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়মিত ট্রাফিক চেকিং চলাকালীন তাঁকে আটকান এক মহিলা ট্রাফিক পুলিশকর্মী। অভিযোগ, পুলিশকর্মী প্রথমে তাঁর কাছে গাড়ির নথিপত্র দেখতে চান এবং ট্রাফিক আইন ভাঙার কারণ জানতে চান।এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার মাঝেই দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমে সেই বচসা এতটাই বাড়ে যে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন পথচারীরা। অনেকেই মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করতে থাকেন। অভিযোগ, বচসার এক পর্যায়ে বিজেপি নেতাকে চড় মারেন ওই মহিলা ট্রাফিক পুলিশকর্মী। আর সেই ঘটনাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ পদ্মফুলে ভোট দেওয়ায় বিজেপি কর্মীর মাথায় কাটারির কোপ , মহিলাদের শ্লীলতাহানি

ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গোটা বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে ওই মহিলা ট্রাফিক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, ট্রাফিক আইন কার্যকর করা দায়িত্বের মধ্যেই পড়ে। তবে কোনও অবস্থাতেই শারীরিক হেনস্থা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বিজেপি নেতার ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ এবং পুরো ঘটনার ক্রম জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে