Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওপার বাংলায় ক্ষমতার পালাবদলের পরে শনিবার (৯ মে) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাঁর শপথের পরেই হুঙ্কার ছেড়েছেন বাংলাদেশের জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান। রাখঢাক না রেখে খানিকটা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘ভারতে কোনও ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারও কোনও ক্ষতি করা না হয়। পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যে কোনও জায়গায় নিরীহ ধর্মীয গোষ্ঠীর ওপর অত্যাচার করা হলে আমরা তার বিপক্ষে থাকবো। যে স্থানেই হোক, সবসময় নির্যাতিতের পক্ষেই থাকব আমরা।’

পশ্চিমবঙ্গের ভোটপ্রচারে গিয়ে বার বার অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছিলেন বিজেপির শীর্ষ নেতা তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আশ্বাস দিয়েছিলেন, ‘বেছে-বেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে।’ আর ওই হুমকির পরেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। বিদেশ মন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘জোর করে পুশ ব্যাক করালে ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে।’

পুশব্যাকের আশঙ্কায় পশ্চিমবঙ্গ, অসম ও মেঘালয় সীমান্তে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কুড়িগ্রাম সীমান্তেও বাড়তি বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় থানাগুলিকেও নজরদারি চালাতে বলা হয়েছে। অসম ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সীমান্ত পেরিয়ে বহু বাংলাদেশি দেশে ফিরে আসতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাই কোনও ঝুঁকি না নিয়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতদিন পুশব্যাক নিয়ে দুই দেশের মধ্যে খানিকটা স্নায়ুযুদ্ধ চলছিল। কিন্তু এবার সেই উত্তেজনায় নাক গলাল কট্টর মুসলিমপন্থী সংগঠন জামায়াতে ইসলামী।

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

সীমান্ত শহর বনগাঁকে ‘গুন্ডা মুক্ত’ করার প্রতিশ্রুতি মন্ত্রী অশোক কীর্তনিয়ার

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ