তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে গিয়েছে তৃণমূল। এখন ঘাসফুল শিবিরের নেতৃত্বে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহা-অরূপ রায়রা। আর সেই রাশ নিজেদের হাতে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলেন তাঁরা। আজ, সোমবার নিউটাউনে বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেতারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় দল থেকে সাসপেন্ড করা হবে অভিষেককে। কিছুক্ষণ আগেই সেই ঘোষণা করেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে নতুন কর্মসমিতি তৈরি করেছেন ঋতব্রতরা। বিদ্রোহী নেতারা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়েছেন মমতাকেও। তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান করা হয়েছে বিধায়ক অরূপ রায়কে। সঙ্গে ১১ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে নতুন তৃণমূলের তরফে। মমতাকে সরিয়ে দেওয়ার পর দল থেকে অভিষেককে সাসপেন্ড করতেও বিন্দুমাত্র দেরি করেনি নতুন তৃণমূলের নেতারা। সূত্রের খবর, নতুন করে ঘাসফুল শিবিরকে সাজানো হচ্ছে। আইনি জটিলতা কাটিয়ে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক ইত্যাদি বিভিন্ন পদে নাম ঘোষণা করা হতে পারে। নতুন এক্সিকিউটিভ কমিটিও তৈরি করা হয়েছে।

আরও পডুন: মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

বাংলার বিধানসভার ভোটে হারতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে তৃণমূল। সই জাল কাণ্ডের পর ঘাসফুল শিবিরে মুষলপর্ব শুরু হয়ে যায়। মমতার নির্দেশ অমান্য করেই বিরোধী দলনেতা হিসেবে বিদ্রোহী বিধায়করা বেছে নেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে তৃণমূলের বিদ্রোহী শিবিরে ছিলেন ৫৮ জন বিধায়ক। পরে সেটি বেড়ে হয় ৬৪। তবে আজ, সোমবার শুধুই বিধায়ক নন, তৃণমূলের জেলার নেতা, কাউন্সিলররাও হাজির হয়েছিলেন বিদ্রোহী শিবিরে।

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি