মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল মঙ্গলবার (২৩ জুন) দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আর ওই প্রতিষ্ঠা বার্ষিকীকে নিষিদ্ধ দলের কর্মী-সমর্থকরা বড়সড় প্রত্যাঘাত করতে পারে এমন আশঙ্কায় কার্যত ঠকঠকিয়ে কাঁপছে তারেক রহমানের সরকার। আওয়ামী লীগের প্রত্যাঘাত রুখতে বাংলাদেশজুড়ে যেমন হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি হয়েছে, তেমনই রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম-সহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২২ জুন) থেকে আগামী মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত সেনা সদস্যদের রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা। বিভিন্ন জায়গায় বড়সড় আওয়ামী কর্মী-সমর্থকরা ঝামেলা পাকিয়ে সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করার পরিকল্পনা করছে বলে ইতিমধ্যেই গোপন রিপোর্টে সতর্ক করেছেন গোয়েন্দারা। তার পরেই গোটা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেনাবাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারকে (পিএসও) পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার শাখা সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শো–ডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি সাধারণ মানুষের প্রাণ ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জীবন ও সম্পত্তি  সুরক্ষায় ৯ দিনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হচ্ছে।’ 

ওই চিঠি পাওয়ার পরেই তড়িঘড়ি করে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী জুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ  স্থানে পুলিশের বিশেষ নাকা চেকিং শুরু হয়েছে। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সব কয়টি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। যাতে কোনও বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

 

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর