মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের রাশ আর থাকছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিদ্রোহী তৃণমূল নেতারাই দখল নিল দলের। আজ, সোমবার যখন বাজেট নিয়ে আলোচনা চলছে গোটা রাজ্যে। তখনই নিউটাউনের হোটেলে অন্য খেলা দেখা গেল। তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেতারা মিলিত হয়েছিলেন সেই হোটেলে। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হলো মমতা নন, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এখন অরূপ রায়। সঙ্গে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও রথীন ঘোষকে। সূত্রের খবর, আর মমতা নন, এবার থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের হাতেই থাকবে ঘাসফুল শিবিরের রাশ।

আরও পডুন: তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

শহরে যখন দুপুরের রোদ পড়েছে। তখনই দেখা যায় প্রিন্সেপ ঘাট থেকে বাসে করে নিউটাউনের দিকে যাচ্ছেন তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর। প্রথমে জানা যায়নি তাঁদের গন্তব্য। পরে দেখা গেল তাঁরা সকলেই গিয়েছেন নিউটাউনের একটি হোটেলে। সেই হোটেলেই এদিন বসেছিল তৃণমূলের বিদ্রোহী শিবিরের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই ঠিক হয় মমতাকে আর দলের নেত্রী হিসেবে রাখা হবে না। তাঁর জায়গায় চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। সূত্রের খবর, এদিনের বৈঠকে ঋতব্রতদের ডাকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের একাধিক জেলার নেতা, বিভিন্ন পুরসভার কাউন্সিলর, বিধায়করা। সেই বৈঠকেই ঋতব্রতদের শিবিরের তৃণমূল নেতারা ঠিক করেছেন দলের নতুন সর্বভারতীয় ও জেলা কমিটি গড়া হবে। দু-একদিনের মধ্যেই সেই কমিটি ঘোষণা করা হবে। এছাড়াও রাজ্যের সমস্ত পুরসভার কাউন্সিলরদের একছাতার তলায় নিয়ে আসতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।

তবে শুধুই তৃণমূলের বিদ্রোহী নেতারা বৈঠক করেই চুপ করে বসে থাকেননি। সূত্রের খবর, দলের প্রতীক ও নামের দাবি যাতে মমতার কাছ থেকে কেড়ে নেওয়া যায় সেই বিষয়েও আইনি পরামর্শ নিয়েছেন ঋতব্রত-সন্দীপনরা। তাঁদের সেই পরামর্শ দিতে দিল্লি থেকে এসেছিলেন বিশিষ্ট আইনজীবীদের একটি দল। এদিনের বৈঠকে একটি ব্য়ানার দিয়েছিলেন বিক্ষুব্ধ তৃণমূলের নেতারা। যাতে মমতার ছবি ছিল না। তার বদলে ছিল মনীষীদের ছবি। এতেই স্পষ্ট ইঙ্গিত, মমতা এখন তৃণমূলেই অতীত, দল চালাবেন ঋতব্রত-ফিরহাদ-অরূপরা।

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি