কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আগুন লখনউয়ের আলীগঞ্জ জেলার একটি কোচিং সেন্টারে। মুহূর্তের মধ্যে আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়ে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কেউ বারান্দা থেকে, কেউ আবার ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

সোমবার আলিগঞ্জের পূর্ণিয়া এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার একটি দোকানে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই সেই আগুন ভবনের উপরের তলায় থাকা কোচিং সেন্টারে ছড়িয়ে পড়ে। মুহূর্তে গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের তীব্রতা বাড়তে থাকায় কোচিং সেন্টারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেই সময় ভবনের ভেতরে প্রায় ৩০ জন শিক্ষার্থী ছিলেন। নিরাপদে বের হওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েকজন শিক্ষার্থী বৈদ্যুতিক তার ধরে নিচে নামার চেষ্টা করেন, আবার অনেকে ছাদ ও বারান্দা থেকে ঝাঁপ দেন।

আরও পড়ুন: ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। এখনও ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের কারণে ধোঁয়ায় শ্বাসকষ্ট বা অন্য কোনওভাবে আহত হওয়ায় আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লখনউয়ের জেলাশাসক জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে প্রয়োজনীয় সমস্ত প্রশাসনিক ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। দমকল সূত্রে খবর, বিকেল প্রায় ৩ টা নাগাদ ঊষা মেহতা মার্গ এলাকার একটি কোচিং সেন্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম-সহ মোট ১৪টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের