ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ক্ষমতা থেকে যেতেই সামনে আসছে রাজ্যের একাধিক প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতাদের কুকীর্তি। ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রির অভিযোগ উঠেছে গায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। বউবাজার থানায় প্রতারণার অভিযোগ এনে তাঁদের নামে এফআইআর (FIR) দায়ের হয়েছিল। সোমবার (২২ জুন) কলকাতা হাইকোর্টে  ছিল সেই মামলার শুনানি। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী দু’সপ্তাহ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ  নেওয়া যাবে না।  
বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ জানিয়েছে, আগামী ৪ জুলাইয়ের মধ্যে এই মামলার তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে কত টাকা আদায় হয়েছে সেটাও জানাতে হবে রাজ্যকে।  সোমবার কোর্টে শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্তে  রাজ্যকে প্রশ্ন করেন, ‘কত টাকা সংগ্রহ হয়েছে?’ উত্তরে জানানো হয়, ‘আমরা তদন্ত করছি সেটা।’  প্রাক্তন মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা ‘মার্স আর্ট’  বেআইনিভাবে প্রিপুজোর টিকিট বিক্রি করত বলে দাবি করা হয়। আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায় ইন্দ্রনীল ও মধুছন্দার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন।
শুনানির সময় মামলাকারীর আইনজীবী জিষ্ণু সাহা বলেন, ‘দু’বছর ধরে মাস আর্ট চার হাজার টাকা নেয় পাস দেওয়ার জন্য। অনুমতি ছাড়াই এই সংগঠন লোগো ব্যবহার করেছে। অথচ ইউনেস্কোর নিষেধ ছিল বানিজ্যিক কারণে লোগো ব্যবহার হবে না।’ পাল্টা উত্তরে ইন্দ্রনীল সেন ও মধুছন্দার আইনজীবী বলেন, ‘ইউনেস্কো কখনো কোনও অভিযোগ করেনি। প্রিভিউ শো-তেই শুধু ইউনেস্কো থাকত। টাকা নেওয়া হলেও টিকিটে কখনো ইউনেস্কোর লোগো ব্যবহার হয়নি।’ দুই পক্ষের কথা শোনার পর  বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘ডোনার পাস ইস্যু করা মানেই তো শর্ত ভেঙে কমার্শিয়াল ব্যবহার করা। আবার টাকা নেওয়া হয়েছে সেখান থেকে।’ তবে যাই হোক ইউনেস্কো-কাণ্ডে আপাতত আইনি স্বস্তি পেলেন ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী। 

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা