তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া।জেলা পরিষদ দখল করল বিজেপি।জেলা পরিষদের সভাধিপতি হলেন বামদেব গুছাইত।২০০৮ সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ(Zela Parisad) দখল করে। নন্দীগ্রাম আন্দোলন এবং ভূমি উচ্ছেদের প্রতিবাদকে কেন্দ্র করে তৎকালীন বামফ্রন্ট সরকারের হাত থেকে জেলাটির রাজনৈতিক নিয়ন্ত্রণ তৃণমূলের হাতে চলে যায়।তৃণমূল কংগ্রেস গঠনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে জিতে তৃণমূল প্রথমবার ক্ষমতা অর্জন করে।২০১১ সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসে।২৬ এ ধরাশায়ী হওয়ার পর ২৬শেই জেলা পরিষদ হাতছাড়া।ইতিহাসের বৃত্ত সম্পূর্ণ হল পূর্ব মেদিনীপুরে।

জেলা পরিষদের মোট আসন ৭০। তৃণমূল ৫৬ এবং বিজেপি ১৪। ২ জন সদস্যের মৃত্যু হয়। রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক(Uttam Barick) ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। সোমবার সাধারণসভা অনুষ্ঠিত হয়। ৬৪ জনের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারি সভাধিপতি নির্বাচিত হয়। জয়দেব মিদ্যা বামদেব গুছাইতের(Bamdev Guchhait)নাম উত্থাপন করেন সভাধিপতি পদের জন্য। সভায় উপস্থিত সকলেই তা সমর্থন করেন। পাশাপাশি জেলা পরিষদ সদস্যা পূর্নিমা দাস বাসুরি পন্ডিতকে সহকারি সভাধিপতির নাম প্রস্তাব করেন। সকলেই তা সমর্থন করেন।

এদিন জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভা কক্ষে সংবর্ধনা দেওয়া হয় নব নির্বাচিত সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে। জয়ের পর আতসবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু অধিকারী বলেন, এখন ডাবল ইঞ্জিন নয়,পঞ্চম ইঞ্জিন, ( কেন্দ্র,রাজ্য, জেলাপরিষদ, সাংসদ ও বিধায়ক সব বিজেপির) সকলকে নিয়ে উন্নয়ন ঘটবে আগামী দিনে।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি