ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ হওয়ার পথে ইরান-আমেরিকার যুদ্ধে। শান্তিচুক্তি করতে আগামী সপ্তাহে ইসলামাবাদে ফের দুই পক্ষের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই খবর মিলেছে। এই আবহেই সামনে এসেছে আরও বড় খবর। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের কাছে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণে প্রস্তুত রয়েছে রাশিয়া। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুতিন।

পুতিন বলেছেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং তারা “এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে” প্রস্তুত।  তিনি আরও বলেছেন, “সংঘাতে জড়িত সব পক্ষই প্রাথমিকভাবে ইরানের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর আমেরিকা তার অবস্থান কঠোর করে এবং দাবি জানায় যে ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডে পরিবহন করতে হবে। এরপর ইরানও তার অবস্থান কঠোর করে।” এর পরেই পুতিন জানান, “মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখবে।” তিনি আশা প্রকাশ করে বলেন এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

আরও পড়ুন: বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনেকেই বলছেন পুতিনের মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গেও মিলে  গিয়েছে।  ট্রাম্প গত মাসের শেষের দিকে বলেছিলেন,  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে তিনি রাশিয়ার কাছ থেকে সহায়তার প্রস্তাব পেয়েছিলেন। সে সময় রাশিয়া ঠিক কী পরিকল্পনা প্রস্তাব করেছিল, তা প্রকাশ করা হয়নি।  তবে, মার্কিন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে যে,   বারাক ওবামা প্রশাসনের অধীনে হওয়া ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে (জেসিপিওএ) ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল । মার্কিন কর্তারা বিশ্লেষণ করে দেখেছে যে একই ধরনের একটি পন্থা নিয়ে আবারও আলোচনা  হতে পারে কিনা। 

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর