চিনের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত, তিরন্দাজিতে সোনা জয় দীপিকা অঙ্কিতা কুমকুমদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মঞ্চে আবারও উড়ল ভারতের পতাকা। সাংহাইয়ে অনুষ্ঠিত তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ে মহিলাদের দলগত রিকার্ভ বিভাগে দুর্দান্ত সাফল্য পেল ভারত। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং মাত্র ১৭ বছরের কুমকুম মোহোদকে নিয়ে গঠিত ভারতীয় দল ফাইনালে আয়োজক চিনকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জয় করেছে। রুদ্ধশ্বাস এই জয়ে ভারত তৃতীয়বারের মতো বিশ্বকাপের এই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। 

ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম সেটে ৫৪-৫৩ স্কোরে জিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় সেটে ৫৫-৫২ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরায় চিন। তৃতীয় সেটে আরও এক পয়েন্টের ব্যবধানে, ৫৭-৫৬ স্কোরে জিতে চীন এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। চাপে পড়েও হাল ছাড়েননি ভারতীয় তিরন্দাজরা। চতুর্থ সেটে ৫৪-৫৩ স্কোরে জিতে সমতা ফেরান দীপিকারা। চার সেট শেষে স্কোর ৪-৪ হওয়ায় ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানে অসাধারণ স্নায়ু ধরে রেখে ভারত ২৮-২৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে চিনকে হারিয়ে বিশ্বকাপের সোনা নিশ্চিত করে ভারত।

আরও পড়ুন: ‘মা এটা তোমার জন্য’, মাতৃদিবসে ভাইরাল বৈভবের পোস্ট, কি লিখেছেন তিনি?

সেমিফাইনালেও দুর্দান্ত খেলেছিল ভারত। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছয় দলটি। প্রথম সেটে ৫৮-৫৫ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেট ড্র হয়। তৃতীয় সেটে আবার জিতে ম্যাচ শেষ করে ভারত। পুরো টুর্নামেন্টে বিশেষভাবে নজর কেড়েছেন কনিষ্ঠ সদস্য কুমকুম মোহোদ। অভিজ্ঞ দীপিকা ও অঙ্কিতার পাশে সমান আত্মবিশ্বাসে পারফর্ম করে তিনি দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছেন। এর আগে ২০২১ সালেও এই বিভাগে সোনা জিতেছিল ভারত। সেই দলের নেতৃত্বেও ছিলেন দীপিকা কুমারী। আবারও তাঁর নেতৃত্বে বিশ্বসেরা হয়ে ভারত প্রমাণ করল, আন্তর্জাতিক তিরন্দাজিতে তারা অন্যতম শক্তিশালী দল।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে