শপথগ্রহণ অনুষ্ঠানে বিজয়ের পাশে তৃষা, কিন্তু দেখা গেল না স্ত্রী ও সন্তানদের, চর্চা তুঙ্গে

রবিবার (১০ মে) চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর রাজনীতিতে কাটল জট। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়। শপথ নেওয়ার সময় জোসেফ বিজয়ের পরিবারের সদস্য এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। ছেলেকে মুখ্যমন্ত্রী হতে দেখে আনন্দে কেঁদে ফেলেন অভিনেতার মা। পাশাপাশি তাঁর পরিবারের সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন। অভিনেতার গুজব প্রেমিকা তৃষা কৃষ্ণনও বিজয়ের শপথ অনুষ্ঠানে ছিলেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, স্বামীর এই সাফল্যের দিনে অনুষ্ঠানে দেখা গেল না বিজয়ের স্ত্রী ও দুই সন্তানকে। এই নিয়েই এখন নেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে।

রবিবার, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন, তাঁর বাবা-মা শোভা চন্দ্রশেখর ও এস এ চন্দ্রশেখর। তাঁদের কে দর্শকাসনের সামনের সারিতে দেখা গিয়েছিল। তাঁদের পাশেই বসেছিলেন তৃষা কৃষ্ণান। কিন্তু দেখা যায়নি বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম এবং তাঁদের সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশাকে। যা বিজয়ের ২৭ বছরের বিবাহবিচ্ছেদের গুজবকে আরও উস্কে দিয়েছে। মাস কয়েক আগেই বিজয়-সঙ্গীতা বিবাহ বিচ্ছেদের খবর শিরোনামে উঠেছিল। জানা যায়, বিজয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ডিভোর্সের আবেদন করেছেন সঙ্গীতা। পাশাপাশি নাম না করে একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনেছেন তিনি। তখন থেকেই তৃষার সঙ্গে বিজয়ের পরকীয়া শিরোনামে রয়েছে। আর আজ বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে সঙ্গীতা এবং তাঁদের সন্তানদের অনুপস্থিতি বিজয়-তৃষার পরকীয়ার গুজবকে আরও বাড়িয়ে দিল।

শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার ভাইরাল ভিডিওতে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী ও সন্তানদের অনুপস্থিত, মানতে পারছিনা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকলে সব সম্পূর্ন হত।’ তবে কেউ কেউ বিজয়ের পক্ষ নিয়ে লিখেছেন, “আমার মনে হয় বিজয় এবং তাঁর প্রাক্তন স্ত্রী ভাল করেই জানেন তাঁরা কী করছেন। তাঁরা প্রাপ্তবয়স্ক! তাঁদের সন্তানরাও প্রাপ্তবয়স্ক। এটা তাঁদের জীবন, তাঁদের সিদ্ধান্ত। একজন ভাল মুখ্যমন্ত্রী হোন! জনগণের কাছে শুধু এটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।” ১৯৯৮ সালের ১০ জুলাই ব্রিটেনের মাটিতে বিজয় সঙ্গীতার বিয়ে হয়। এরপর ১৯৯৯ সালের ২৫ অগস্ট চেন্নাইয়ের এগমোরের রাজা মুথিয়া মান্দ্রামে একটি আনুষ্ঠানিক হিন্দু বিবাহ সম্পন্ন হয় তাঁদের। বিজয় ও সঙ্গীতার দুটি সন্তান রয়েছে – এক ছেলে, জেসন সঞ্জয়, এবং এক মেয়ে, দিব্যা সাশা। তবে সঙ্গীতা তাঁর বিবাহিত জীবনজুড়ে লাইমলাইটের আড়ালেই থেকেছেন।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ