Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘বাংলার সংস্কৃতি তলানিতে ঠেকেছিল’, বিজেপি সরকারের কাছে কী অনুরোধ জিতের?

সোশ্যাল মিডিয়া পোস্টে জিৎ লিখেছেন, 'এই জিত, এই বিজয়, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয় মানুষের প্রতি অঙ্গীকার।'

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচন শেষ। ফলাফলে বিপুল আসনে জিতে প্রথমবার সরকার গঠন করল বিজেপি। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। গতকাল রবীন্দ্র জয়ন্তী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের বিজেপি নেতা-মন্ত্রীদের সামনে শপথ গ্রহণ করেছেন ভবানীপুর-নন্দীগ্রামে বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে রাজনীতি আঙিনায় টলিউড তারকাদের ভিড় ছিল দেখার মতো। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, মিছিলে তারকারা থাকতেন প্রথম সারিতেই। তৃণমূলে যোগ না দিলে কাজ পাবেন না, এটাই ছিল ট্রেন্ডিং। সেই লোভে বিপুল সংখ্যক তারকা তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু বাংলায় পালাবদল হতেই সুর পাল্টাচ্ছেন তৃণমূলপন্থী তারকারা। সোশ্যাল মিডিয়ায় এসে বিজেপি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন দেব, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা। তাতেই মিমে মিমে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। সবাই বলছেন, তবে কী এবার দলবদলু হয়ে বিজেপিতে নাম লেখাবেন দেব বা প্রসেনজিৎ কেউ? তবে ১৫ বছরের শাসনামলে টলিউডের একগুচ্ছ তারকা তৃণমূলে নাম লেখালেও সুপারস্টার জিত এদিক দিয়ে শতহস্ত দূরে ছিলেন। তাঁকে কোনও তৃণমূল কেন্দ্রিক সভা, অনুষ্ঠানে দেখা যায়নি। কিন্তু পালাবদল হতেই সবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে অভিনন্দন জানান জিৎ।

শুধু তাই নয়, গতকাল ব্রিগেডের প্যারেড মাঠে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানেও ভিআইপি তালিকায় জিত ছিলেন। সাদা পাজামা-পাঞ্জাবি পরে অভিনেতাকে মঞ্চে দেখা গিয়েছে। বিজেপি সরকার গঠনে তিনি যে খুশি, তা তাঁর চোখে-মুখে ফুটে উঠেছিল। তাতেই জল্পনা, তবে কি এবার বিজেপিতে নাম লেখাচ্ছেন জিৎ? এই জল্পনা-কল্পনার মধ্যে এবার বিজেপির সরকারের উদ্দেশ্যে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে তৃণমূল সরকারের সমালোচনা করতেও পিছপা হলেন না তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে জিৎ লিখেছেন, ‘এই জিত, এই বিজয়, ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা শুধু একটি রাজনৈতিক জয় নয় মানুষের প্রতি অঙ্গীকার।’

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

এরপর গত ১৫ বছরে বাংলার সংস্কৃতির ঐতিহ্য যেভাবে অবক্ষয় হয়েছে সেই বিষয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি, যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি, অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাঁদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলার গৌরব, অস্মিতা, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে এবং বিশ্বের চোখে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক।’ এরপর তিনি বিজেপি সরকারের কাজের প্রতি ভাল কিছু হওয়ার আশা প্রকাশ করে বলেছেন, ‘আজ আমি আশা করি, ভারতীয় জনতা পার্টির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলো দিশা নিয়ে আসবে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘মোদির গ্যারান্টি’ সেই কথার উপর কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস দাঁড়িয়ে আছে। আমি আশা করি, ভারতের এই গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গ, আমাদের প্রিয় বাংলা, আবারও সোনার বাংলা হয়ে উঠবে। এবং তার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করবে।’

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা