‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

গত নভেম্বরে স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, নিষ্ঠুরতা এবং কারসাজির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সেলিনা জেটলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১০ মে, আন্তর্জাতিক মাতৃ দিবস। বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃদিবস। মায়ের সঙ্গে ছবি পোস্ট করছেন সকলে। যদিও মায়ের কোনও নির্দিষ্ট দিন হয়না। সন্তানের কাছে মায়ের অবদান অনস্বীকার্য। সন্তানের জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকেন মা। তাই আলাদা করে মাতৃদিবস হয় না বলেই মনে করেন অনেকে। আর এমন দিনেই সন্তানদের থেকে দূরে রয়েছেন অভিনেত্রী সেলিনা জেটলি। গত নভেম্বরে স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, নিষ্ঠুরতা এবং কারসাজির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সেলিনা জেটলি। সঙ্গে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। তখন থেকেই সন্তানদের থেকে আলাদা তিনি।

এই বিষয়ে কিছুদিন আগে মুম্বই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে। আর তদন্তে অসহযোগিতার কারণে পিটারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি)-ও জারি করেছে। এমন আইনি ঝামেলার কারণে বিদেশের মাটিতে পড়ে রয়েছে তাঁর সন্তানরা। অনেকদিন যোগাযোগ নেই। সন্তানদের কাছে তাঁকে যেতেও দেওয়া হচ্ছে না। মাতৃদিবসে এই মর্মে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী। দুই ছেলে উইনস্টন ও বিরাজের থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণা প্রকাশ করলেন তিনি। পোস্টে একটি ভিডিও জুড়ে দিলেন তিনি।

 

 

View this post on Instagram

 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

চিঠির শুরুতেই নায়িকা লিখেছেন, ‘আমার কাছে ভিডিওগুলি শেয়ার করা ছাড়া আমার আর কোনও উপায় নেই। আমার সন্তান ও আমার ভাইকে রক্ষার জন্য যেদিন আমি অস্ট্রিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিনই আমি আমার সন্তানদের হারিয়েছি। ভোরবেলায়, প্রতিবেশীদের সাহায্যে, আমি নিঃশব্দে ভারতে পালিয়ে এসেছিলাম। আমি স্বামীর নিপীড়িন সহ্য করতে পারিনি। তখন থেকেই আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলতে পারছি না। আইনি নির্দেশ সত্ত্বেও আমার সঙ্গে আমার ৩ সন্তানের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। আমার সন্তানদের একটি অজ্ঞাত স্থানে সরিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামী ওদের মগজধোলাই করছে। আমার বিরুদ্ধে ওঁদের মন বিষিয়ে দিচ্ছে। হিন্দু ধর্ম নিয়েও তাঁদের ভুল বোঝানো হচ্ছে। দুই সপ্তাহ আগে, অস্ট্রিয়ায় আমার ডিভোর্সের শুনানির সময়, আমি আমার নিজের বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। যে বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার সন্তানরা রয়েছে। কিন্তু আমায় তাঁদের সঙ্গে দেখা করতে পারিনি। বিয়ের ১৫ বছরে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আজ আমার হৃদয় ভেঙে গিয়েছে। এখন আমি সন্তানদের ফেরৎ চাই।’ সেলিনা ২০১০ সালে অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী পিটার হগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। তাঁদের তিন পুত্রসন্তান রয়েছে—২০১২ সালে জন্ম নেওয়া যমজ ছেলে উইনস্টন ও বিরাজ। ২০১৭ সালে জন্ম নিয়েছে আর এক ছেলে আর্থার। তবে তাঁর বড় ছেলে শামশের হৃদরোগে মারা গিয়েছে। যার কবর স্থানে গিয়ে ধুঁকরে ধুঁকরে কাঁদে সেলিনা।

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: আর্জেন্টিনা ৩: জর্ডন ১ (৮২ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?