নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি। যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু রোজ পূর্ব মেদিনীপুরে ফিরে গিয়ে আবার কলকাতায় আসা সম্ভব?‌ শহরে না থেকে কেমন করে প্রশাসন সামলাবেন?‌ এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উপর দুটি আসন থেকে জিতেছেন তিনি। এক, নন্দীগ্রাম। দুই, ভবানীপুর। কিন্তু একটা আসন তো ছাড়তে হবে। কোন আসনটি ছাড়বেন?‌ এই প্রশ্নের উত্তরও জানতে চায় বঙ্গবাসী। এবার নন্দীগ্রাম থেকেই তিনি সরে দাঁড়াতে পারেন বলে সূত্রের খবর।

এদিকে গত ৬ মে নন্দীগ্রামে বিজেপির ধন্যবাদ কর্মসূচি ছিল। সেখানে নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিধানসভার নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রাম আসন থেকে ‌ইস্তফা দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে ওই আসনে উপনির্বাচন হবে। তাহলে নন্দীগ্রাম থেকে কে বিজেপির প্রার্থী হবে? শুরু হয়েছে গুঞ্জন। এখন দলের জেলা সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামে শুভেন্দুর ঘনিষ্ঠ মেঘনাদ পালের নাম চাউর হয়েছে। নন্দীগ্রাম আসন থেকেই শুভেন্দু সরে দাঁড়াচ্ছেন বলে সেখানকার নেতৃত্বকে ইঙ্গিত দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

অন্যদিকে এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবন বদল হতে চলেছে। কলকাতার আলিপুরে থাকার ব্যবস্থা হচ্ছে বলে জানা গিয়েছে। এবারে নতুন মুখ্যমন্ত্রীর থাকার ঠিকানা হতে চলেছে কলকাতায়। নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসস্থান হতে চলেছে ‘‌সৌজন্য’‌। আলিপুরে এই ‘‌সৌজন্য’‌ ভবনটি বানিয়েছিল বিদায়ী সরকার। মুখ্যমন্ত্রী বা যে কোন ভিভিআইপি ক্যাটাগরির ব্যক্তিত্বরা আসলে থাকতে দেওয়া হতো এই ‘‌সৌজন্য’‌ ভবনে। এবার কলকাতার এই ‘‌সৌজন্য’ ভবন‌ই মুখ্যমন্ত্রীর স্থায়ী বাসভবন হতে চলেছে বলে সূত্রের খবর।

এছাড়া ২০২০ সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। তাঁর ঘনিষ্ঠ মেঘনাদ পাল–সহ আরও অন্যান্য নেতৃত্ব তাঁর সঙ্গে বিজেপিতে চলে যান। আসন ছাড়ার বিষয়ে বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, ‘‌শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছাড়তে পারেন। সেক্ষেত্রে কে প্রার্থী হবেন, সেটা দল ঠিক করবে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আমরা খুব আনন্দিত।’‌ আর এবার কলকাতায় থাকার ব্যবস্থা পাকাপাকিভাবে হতে চলেছে। ইতিমধ্যেই সেটার প্রস্তুতি শুরু হয়েছে। কলকাতায় এলে শুভেন্দু অধিকারী চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকেন। তবে এবার মুখ্যমন্ত্রীর বাসভবন হিসেবে ‘‌সৌজন্য’‌ ভবনটি প্রস্তুত করা হচ্ছে বলেই সূত্রের খবর।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ