মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মিলিয়ে রেকর্ড আসন পেয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ে মেদিনীপুর থেকে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে দু’হাত তুলে আশীর্বাদ করেছে মেদিনীপুরবাসী। আর সেই মেদিনীপুর থেকেই বাংলা পেয়েছে মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। আরও এক মেদিনীপুরের নেতাকে রাজ্যের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে বিজেপি নেতৃত্ব। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনিও মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। যদিও তাঁর দফতর এখনও পর্যন্ত বন্টন হয়নি। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব মেদিনীপুরে দলের রেজাল্টে খুশি। তাই আরও চার বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দিতে পারে বলেও জল্পনা তুঙ্গে। তবে সেই চার বিজেপি বিধায়ককে পূর্ণমন্ত্রী করা হবে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। এক্ষেত্রে দু’জনকে পূর্ণমন্ত্রী ও দু’জনকে প্রতিমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

আরও পডুন: বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

কারা রয়েছেন তালিকায়? গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মেদিনীপুরের শঙ্কর গুছাইত, নারায়ণগড়ের রমাপ্রসাদ গিরি, গড়বেতার প্রদীপ লোধা এবং ঘাটালের শীতল কপাট। বিজেপির এই চার জয়ী প্রার্থীর নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু কেন এদের মন্ত্রী করার কথা ভাবছে বিজেপি? সূত্রের খবর, এই চার বিধায়কের মধ্যে কারোর প্লাস পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা, কারোর ভোটে জয়ের ব্যবধানই মন্ত্রীত্ব পাওয়ার ক্ষেত্রে অনুঘটকের কাজ করছে। মেদিনীপুরের জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইতের রয়েছে ডক্টরেট ডিগ্রি। তার উপর আবার জেলার মধ্যে সর্বোচ্চ ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। মেদিনীপুরবাসীর দাবি, তাঁকে শিক্ষা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হোক। এদিকে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর কথা মাথাতে রেখে ঘাটালের জয়ী বিজেপি প্রার্থী শীতল কপাটকেও মন্ত্রী করার জোর দাবি উঠেছে।

নারায়ণগড়ের জয়ী বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির নাম নিয়েও চলছে জল্পনা। বরাবর শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিজেপি নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে শুভেন্দুর সঙ্গেই যোগ দেন রমাপ্রসাদ গিরি। এছাড়াও বর্ষীয়ান বিজেপি নেতা প্রদীপ লোধার নামও মন্ত্রীত্বের দৌড়ে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটতে চলেছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। তার আগেই বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন জয়ী বিজেপি প্রার্থীরা। তারপরে মন্ত্রিসভাতে কাদের ঠাঁই হয় সেটা নিয়েই চলছে জল্পনা। 

‘প্রেগন্যান্সি ক্রেভিংস্’! সকাল সকাল মুখ ঢেকে স্বামীর সঙ্গে ‘দোসা’ ডেটে অন্তঃসত্ত্বা দীপিকা

সেমিফাইনালে মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন ইংল্যান্ডের কোচ

কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

পেট্রোল পাম্পে সামান্য বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! কুড়ুলের কোপে দু’হাত হারাল যুবক

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য