Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাডুতে ইতিহাস গড়েছেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি। যাবতীয় জটিলতা কাটিয়ে রবিবার (১০ মে) তামিলনাডুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টিভিকে প্রধান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি অনুষ্ঠানে হাজির হওয়ার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি ও রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রামে  সেই রিল ব্লক করে দেওয়ার অভিযোগ এনেছে কংগ্রেস।   এই অভিযোগ সামনে আসার পরেই মুখ খুলেছে কেন্দ্র। দেওয়া হয়েছে অভিযোগের জবাবও। 

কংগ্রেস অভিযোগ করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MEITY) রাহুল গান্ধির শেয়ার করা রিল ব্লক করে দিয়েছে। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে কংগ্রেস নেতা ও রাহুল গান্ধির সহযোগী শ্রীভাৎসা দাবি করেছেন, ইনস্টাগ্রাম “আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে গান্ধী ও থালাপতি বিজয়কে নিয়ে করা তাঁর রিল এবং ছবির পোস্টটি ব্লক করে দিয়েছে”। তিনি আরও দাবি করেছেন, ভাইরাল রিলটি এক ঘণ্টারও কম সময়ে ১ কোটি ২০ লক্ষ ভিউ পেয়েছিল এবং ভাইরাল হওয়া ছবি ইতিমধ্যেই ৪ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তাঁর অভিযোগ, “ তাঁর অ্যাকাউন্টটি কেন অ্যাক্সেসযোগ্য নয়, সে বিষয়ে মেটা কোনো কারণ জানায়নি। এই ‘ত্রুটি’ MEITY-র নিয়মের কারণে হয়েছে! রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অনেক দিন ধরেই দমিয়ে রাখা হয়েছে। তার এক্স রিচ, ইউটিউব ভিউ এবং ইনস্টা ফলোয়ার সবই কম করে দেওয়া হয়েছে। এভাবেই দেশের বিরোধী দলনেতার কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

vijay

শ্রীভাৎসা অভিযোগের পরেই মুখ খুলেছে কেন্দ্র। সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের কোনও হাত নেই। কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, “এটি স্পষ্ট করা হচ্ছে যে এই পদক্ষেপের সঙ্গে MEITY-এর কোনো সম্পর্ক ছিল না। প্ল্যাটফর্মটির নিজস্ব অভ্যন্তরীণ সিস্টেম ভুলবশত পোস্টটিকে ব্লক করার জন্য চিহ্নিত করেছিল, যা এখন পুনরুদ্ধার করা হয়েছে।” সরকারি সূত্র জানিয়েছে যে, এই সমস্যাটি ইনস্টাগ্রামের অভ্যন্তরীণ মডারেশন সিস্টেমের কারণে হয়েছিল। মন্ত্রকের জারি করা কোনো নির্দেশ বা নিয়মের কারণে নয়। 

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজ্যে বড় পালাবদল, দাবি দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প বাস্তবায়নের

২৩ বছরের যুবকের প্রেমে হাবুডুবু ৩৪ বছরের বিবাহিত মহিলা, হোটেল রুমে করুণ পরিণতি!

হার্দিককে ঘিরে জল্পনার অবসান, অনুপস্থিতি নিয়ে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

৩১ বছরেই সব শেষ, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তেলেগু অভিনেতা ভরতকান্ত

কুড়মালি ভাষায় শপথ, বিপাকে পাঁচ জয়ী পদ্মনেতা, কী সমস্যা বিধানসভায়?

পিজ্জা তৈরিতে ‘থুতু’ ব্যবহার! রেস্তরাঁর কর্মীর তাজ্জব কাণ্ড দেখলে অবাক হবেন আপনিও!

পালা বদলের স্বাদ, রাজ্য সরকার পরিবর্তনের আনন্দে ‘ঝালমুড়ি’ বিতরণ ভারত সেবাশ্রমের

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

সিন্ডিকেট রাজ ও গরুপাচার বন্ধ করতে হবে, পুলিশ সুপারদের নির্দেশ দিল নবান্ন

গাজোলে দুর্ঘটনার কবলে কনেযাত্রীর গাড়ি, মৃত্যু ১ জনের আহত ৫

মাধ্যমিকে সফল খড়গ্রামের ৪ ছাত্রী, অন্ধকার পথে আলোর দিশা কেমন করে?