Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে আসেন। সেখানে কিছুক্ষণ বৈঠক করেই চলে যান রাজ্য বিজেপির কার্যালয়ে। সেখানেও রাজ্য নেতা এবং জয়ীদের সঙ্গে কথা বলবেন। তারপর মহাকরণে যাবেন। আর সেখান থেকেই পৌঁছে যাবেন নবান্নে। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। সেখান থেকেই উন্নয়নের কথা জানানো হবে।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের বিজেপি দফতরে বৈঠকে বসেছেন তাঁরা। ওই বৈঠকে রাজ্যের শাসকদলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বেলা ১২টা নাগাদ শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। আবার প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। আর বিকেল ৪টে নাগাদ নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানাতে আগে থেকেই প্রস্তুতি ছিল বিজেপির কার্যালয়। শঙ্খ বাজিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, সৌমিত্র খান, অমিতাভ চক্রবর্তী–সহ দলের অন্যান্য নেতারা। পশ্চিমবাংলার প্রথম বিজেপি সরকার কেমনভাবে চলবে?‌ আজ কোন কোন সিদ্ধান্ত নেওয়া হবে?‌ তা নিয়ে আলোচনা চলছে পার্টি অফিসে বলে সূত্রের খবর। এরপর এখান থেকে প্রথমে মহাকরণ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর চলে যাবেন নবান্নে।

এছাড়া রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নবান্নে। তার পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আর বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার–সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ অফিসাররা বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আজ শমীক ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে বার্তা দেন, ‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে।’‌

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু