Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিন্ডিকেট রাজ ও গরুপাচার বন্ধ করতে হবে, পুলিশ সুপারদের নির্দেশ দিল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাকরণে যাবেন। আর সেখান থেকেই পৌঁছে যাবেন নবান্নে। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। সেখান থেকেই উন্নয়নের কথা জানানো হবে। শপথ নেওয়ার পথ প্রশাসনিক কাজে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার নবান্নে বসছে প্রথম মন্ত্রিসভার বৈঠক। তার আগে বড় পদক্ষেপ করল নবান্ন।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের বিজেপি দফতরে বৈঠকে বসেছেন তাঁরা। ওই বৈঠকে রাজ্যের শাসকদলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বেলা ১২টা নাগাদ শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। আবার প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। আর বিকেল ৪টে নাগাদ নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই আজ সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছে তাঁর অফিস বলে সূত্রের খবর।

নবান্নের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার–সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ অফিসাররা বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তার আগেই সিন্ডিকেট রাজ ও গরুপাচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপারদের। এসব আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

এছাড়া শনিবার মন্ত্রিসভার যে সদস্যরা শপথ নিয়েছেন, তাঁরা আজ উপস্থিত থাকবেন। নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একাধিক বিভাগের সচিবদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেও প্রশাসনিক একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। একেবারে শেষে আজ বিকেলে জেলাশাসকদের সঙ্গে কথা বলবেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠক থেকে নতুন কোনও নির্দেশ দেওয়া হবে কিনা বা নতুন কোনও বিষয়ে আলোচনা হবে কিনা সেটা এখনও জানা যায়নি।

জগদ্দল পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

‘আমার স্বামী একাই লড়ল, আমি কোণায় বসে কাঁদছিলাম’, বাড়িতে চোরের খপ্পরে সোহা-কুণাল

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু