Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির বিজয় মিছিলে মর্মান্তিক ঘটনা। ট্রেনের ইলেকট্রিক শক লেগে আহত একাধিক বিজেপি কর্মী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর বেড়া কামগাছি এলাকায়। সূত্রের খবর,  রবিবার (১১ মে) দুপুরে ওই এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করে বিজেপি, যেখানে ব্যবহার করা হয়েছিল ডিজে এবং সাউন্ড সিস্টেম। ওই ডিজে মাইকের উপরের অংশে বসে ছিল এক বিজেপি কর্মী। অভিযোগ, সেই সময় রেলগেট পেরিয়ে যাওয়ার সময় ট্রেনের তারে বৈদ্যুতিক সংযুক্ত হয়ে ঘটনাস্থলে আহত হয় এক বিজেপি কর্মী। যদিও তাকে বাঁচাতে গিয়ে আরও কয়েকজন বিজেপি কর্মী একই সাথে জখম হয়।

এরপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভেস্তে যায় বিজেপির বিজয় মিছিল। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জখম বিজেপি কর্মীরা। তবে কিভাবে এমন ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল চলাচলে কোনও বাধা-বিপত্তি হয়নি।

ভোটের ফল ঘোষণার পর থেকে প্রকাশ্যে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হিংসার ছবি। উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলা থেকে অশান্তির খবর এসেছে। কোথাও গুলি, কোথাও বোমাবাজি মতো ঘটনা ঘটেছে। একদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুধু তাই নয়, পানিহাটিতেও আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা। তাঁদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়