‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

রীতেশ দেশমুখের 'রাজা শিবাজী'তে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী দিশা পরদেশীর সত্যি সত্যি গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্দায় অভিনয় ফুটিয়ে তুলতে গিয়ে মাঝে মধ্যেই অভিনেতারা আজব আজব কাণ্ড ঘটিয়ে বসেন। যেমন, সঞ্জয় দত্ত। রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’তে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী দিশা পরদেশীর সত্যি সত্যি গলা টিপে ধরেছিলেন তিনি। ‘রাজা শিবাজী’ চলচ্চিত্রে খলনায়ক আফজাল খানের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ছবিটি শীঘ্রই ব্লকবাস্টার তকমা পেতে চলেছে। কারণ ছবিটি মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজের গল্প অবলম্বনে তৈরি। যাঁর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে।

যাই হোক, ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। যদিও বর্তমানে খলনায়কের চরিত্রেই বেশি দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকে। রীতেশও দুর্দান্ত অভিনয় করেছেন। ছবিতে সঞ্জয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মারাঠি অভিনেত্রী দিশা পরদেশী। আর তাঁর অভিনয় এখন দর্শকদের মুখে মুখে ঘুরছে। ছবিতে তাঁর একটি দৃশ্য রয়েছে, যেখানে তিনি ডুবে যান এবং তারপর তাঁকে হত্যা করা হয়। এই চরিত্রটি ফুটিয়ে তোলার অভিনেত্রীকে ১২ ঘন্টা জলে ডুবে থাকতে হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন। এবার তিনি সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয়ের একটি অভিজ্ঞতা শেয়ার করলেন।

জানালেন, ‘সঞ্জয় দত্ত কীভাবে শুটিং করতে করতে চরিত্রে ঢুকে যান। তিনি যে শুটিং করছেন, সেটাই ভুলে যান। ‘রাজা শিবাজী’তে একটি দৃশ্যের শুটিংয়ের সময় সঞ্জয় দত্ত আক্ষরিক অর্থে আমার গলা চেপে ধরেছিলেন। তিনি খুবই শান্ত ও মনোযোগী একজন মানুষ। তিনি সেটে আসতেন, শুটিং করতেন এবং তারপর এক কোণে গিয়ে বসে পড়তেন। আমার অভিনয়ে কোনও ভুল হলে, সঞ্জয় দত্ত সংশোধন করে দিতেন। শান্তভাবে বুঝিয়ে বলতেন। তবে সঞ্জয় দত্তকে প্রথমবার আফজালের সাজে দেখে, আমি ভয় পেয়ে গিয়েছলাম। আমার সঙ্গে একটি দৃশ্যে শুটিংয়ের সময়, সঞ্জয় দত্ত আমার গলা চেপে ধরেছিলেন। যাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তবে শট শেষ হওয়ার পর, তিনি আমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সঞ্জয় দত্ত সত্যই একজন ভদ্রলোক এবং বিনয়ী মানুষ।’ রাজা শিবাজী এখনও পর্যন্ত মাত্র ৭৫ কোটি টাকা আয় করেছে। ছবিতে ১০০ কোটি টাকার বাজেটে নির্মিত।

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের