IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যান্য বছরের তুলনায় চলতি বছরের আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। চলছে রেকর্ড ভাঙা-গড়ার লড়াই। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এবারের ম্যাচগুলিতে এমন অনেককিছুই ঘটছে যা কল্পনার বাইরে। আইপিএলে অরেঞ্জ ক্যাপের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে বেশিরভাগ সময়ই এই পুরস্কার জিতেছেন ওপেনার বা তিন নম্বরে থাকা ব্যাটাররা। অরেঞ্জ ক্যাপের উপরে সবসময়ই ওপেনার এবং টপ-অর্ডার ব্যাটারদের আধিপত্য ছিল। এবার হয়ত সেই ধারা ভাঙতে চলেছে। কারণ চলতি আইপিএলে রান মেশিন হয়ে উঠেছেন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় হেনরিখ ক্লাসেন।

বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইল এবং জস বাটলারের মতো সেরা ব্যাটাররা ইনিংস ওপেন করে বহুবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। তবে এখনও পর্যন্ত কোনও মিডল-অর্ডার ব্যাটসম্যান এই বিশেষ খেতাব জিততে পারেননি। অনেকেই বলছেন, চলতি মরশুমে সেই ধারা ভেঙে দিতে পারেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার হেনরিখ ক্লাসেন। কারণ ক্লাসেন এতটাই ভাল ফর্মে রয়েছেন যে তিনি অরেঞ্জ ক্যাপ জেতার একজন শক্তিশালী দাবিদার হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হেনরিখ ক্লাসেন চলতি বছরের আইপিএল জুড়ে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। ক্লাসেন বর্তমান মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ১২ ম্যাচে ৫০.৮০ গড়ে এবং ১৫৩.৯৩ স্ট্রাইক রেটে ৫০৮ রান করেছেন। ক্লাসেন এই আইপিএলে ২৩টি ছক্কাও মেরেছেন। এখনও পর্যন্ত পাঁচটি অর্ধশতরানও করেছেন।

আরও পড়ুন: কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

২০১৮ সালে আইপিএলে অভিষেকের পর থেকে ক্লাসেন ৬১টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং ১,৯৮৮ রান সংগ্রহ করেছেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার সর্বাধিক তিনবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। ক্রিস গেইল এবং বিরাট কোহলি প্রত্যেকে দু’বার করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। ২০১৬ সালে একটি আইপিএলের মরশুমে সর্বাধিক রান (৯৭৩) করার রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির দখলে।

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা