লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌ দফতরে হাজির হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বালিগঞ্জের ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি করার অভিযোগ উঠেছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে। আর এই সোনা পাপ্পুর সঙ্গে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের যোগাযোগ ছিল বলে অভিযোগ ওঠে। আর তাই বারবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরে। যা তিনি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিলেন। আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়ে যায় শান্তনু সিনহা বিশ্বাসের।

গত ১৮ এপ্রিল ২০২৬ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দেওয়ার পর থেকেই তিনি একাধিকবার ইডির সমন এড়িয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা কড়া ব্যবস্থা নেয়। লুকআউট নোটিস জারি করতে হয় ইডিকে। আর তাই চাপে পড়েই ইডির দফতরে হাজির হন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। সোনা পাপ্পুকে আড়াল করা এবং জয়েশ কামদারের কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়ার অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের। ইতিমধ্যেই জয়েশ কামদারকে গ্রেফতার করেছে ইডি। আর তাকে জেরা করেই যে তথ্য মিলেছে তা নিয়ে আজ, বৃহস্পতিবার শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রের খবর।

সোনা পাপ্পুর সঙ্গে আর্থিক লেনদেন এবং দুর্নীতির জেরে তদন্ত শুরু করেছে ইডি। ১৮ এপ্রিল ২০২৬ সালে ফার্ন রোডে শান্তনুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। আর তারপর থেকেই বারবার তলব করতে থাকে তাঁকে। কিন্তু ডিসি শান্তনু সিনহা বিশ্বাস বারবার হাই–প্রোফাইল নিরাপত্তা সংক্রান্ত ডিউটির কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। তখন তিনি দেশ ছেড়ে পালাতে পারেন—এই সন্দেহে ইডির পক্ষ থেকে লুকআউট নোটিস জারি করা হয়। আর তারপর ডিরেক্টরেট অফ সিকিউরিটি দফতরকে চিঠি দিয়ে ইডি শান্তনুর উপস্থিত নিশ্চিত করার কথা জানায়। কালীঘাট থানার প্রাক্তন ওসি হিসেবে পরিচিত এই পুলিশকর্তার বিরুদ্ধে দুর্নীতিতে সরাসরি যোগসাজশ খতিয়ে দেখছে ইডি।

সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। ওই দিন তাঁদের কাউকে ইডির দফতরে যেতে দেখা যায়নি। এপ্রিল মাসে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুকে বালি পাচার মামলার তদন্তেও তলব করেছিল ইডি। তবে তিনি যাননি। পরিবর্তে শান্তনুর আইনজীবী যান ইডির দফতরে। এবার দু’‌জন আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। একাধিকবার ইডি তলব করলেও হাজিরা দেননি তিনি।

কোয়েলের বদলে রাজ্যসভায় বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী! জল্পনা

বর্ষার দিনে আলাদা কিছু ট্রাই করতে চান? বানান টক-ঝাল মিষ্টি আচারি কুমড়ো

রাতের অন্ধকারে ঢেলে দিয়েছে বিষ, মরে ভেসে উঠেছে রুই-কাতলা, মাথায় হাত মাছ চাষির

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?