IPL 2022: পছন্দ হয়নি দল, কোচিং পদে ইস্তফা সাইমন কাটিচের

নতুন কোচের খোঁজে দল

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নিলামের চারদিনের মাথায় সানরাইজার্স হায়দরাবাদের কোচিংয়ের পদ থেকে ইস্তফা দিলেন সাইমন কাটিচ। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আসন্ন আইপিএলের গঠিত দল নিয়ে তাঁর প্রবল আপত্তি রয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু বিষয়ে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছে। সে কারণে সাইমন কাটিচ কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কাটিচের আরও অভিযোগ, টিমের সিইও এবং মালিকের মেয়ে কাব্য মারানের কোনও কথা শোনা হয়নি। এই নিয়ে ভিতরে ভিতরে সাইমনের ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে গত আইপিএলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যবহার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কাটিচের প্রবল আপত্তি গত বারের টিম থেকে উইলিয়ামসন, আব্দুল সামাদ এবং উমরান মালিককে ধরে রাখা নিয়ে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তাদের কেন রেখে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কাটিচ। মনে করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে এই নিয়ে কাটিচের সঙ্গে তুমুল মতপার্থক্য তৈরি হয়। মালিক পক্ষ থেকে টিম ম্যানেজমেন্টে নাক গলানোর অভিযোগ ওঠে। ওয়ার্নারকে টিম থেকে বাদ দেওয়ার পিছনে দলের ওপর মহলের হাত ছিল। সেটা কাটিচ একেবারে মেনে নিতে পারেননি। আর সেই মতপার্থক্যের সূত্র ধরে কাটিচের ইস্তফা। এই ইস্তফা যে নতুন করে বিতর্ক তৈরি করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর কাটিচের ইস্তফার ফলে সব থেকে বিপদে পড়ল সানরাইজার্স হায়দরাবাদ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার