Loading live market data...
Loading active stocks...
Connecting...

দার্জিলিং থেকে জিরো ভ্যালি! গ্রীষ্মের ছুটিতে ঘুরে আসুন ভারতের দশটি পাহাড়ি এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, তখন অনেকেই খুঁজছেন এমন কিছু জায়গা যেখানে গরমের থেকে মিলবে রেহাই! পাহাড়ি হাওয়া, কুয়াশা ঢাকা সকাল, সবুজ উপত্যকা আর ২৫ ডিগ্রির নীচে মনোরম পরিবেশ। এই সব মিলিয়ে ভারতের একাধিক অফবিট ডেস্টিনেশন এখন হয়ে উঠেছে গ্রীষ্মের পারফেক্ট এস্কেপ। সাম্প্রতিক বিভিন্ন ট্রাভেল রিপোর্টেও দেখা যাচ্ছে, পর্যটকরা ভিড় এড়িয়ে শান্ত ও ঠান্ডা জায়গার দিকেই ঝুঁকছেন।

মুসৌরির ল্যান্ডৌর
মুসৌরির ব্যস্তততম শহর থেকে বেরিয়ে এসে এ যেন অন্য এক পৃথিবী। ছোট্ট পাহাড়ি ক্যান্টনমেন্ট শহর ল্যান্ডৌর আজও ধরে রেখেছে তার ঔপনিবেশিক সৌন্দর্য। পাইন বন, পুরনো গির্জা, নিরিবিলি রাস্তা আর মেঘে ঢাকা বিকেল সব মিলিয়ে এটি অন্যতম জনপ্রিয় জায়গা। এখানকার তাপমাত্রা সাধারণত ১৫ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকে।

তীর্থান ভ্যালি
হিমাচল মানেই শুধু মানালি নয়, তীর্থান ভ্যালি এখন অনেক পর্যটকের কাছে নতুন আকর্ষণ। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের পাশে অবস্থিত এই উপত্যকা শান্ত পরিবেশ, নদীর ধারে কটেজ আর ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। গরমকালেও এখানে আবহাওয়া থাকে ১০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে।

উত্তর-পূর্ব ভারতের জিরো ভ্যালি
অরুণাচল প্রদেশের জিরো ভ্যালি এখন পর্যটকদের নতুন গন্তব্য। সবুজ পাহাড়, আপাতানি উপজাতির সংস্কৃতি আর কুয়াশা ঢাকা সকাল এই জায়গাটিকে সুন্দর করে তোলে। এখানে তাপমাত্রা ১৮ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকে।

হিমালয়ের কৌশানি
উত্তরাখণ্ডের এই ছোট্ট পাহাড়ি শহরকে অনেকে ‘ভারতের সুইজারল্যান্ড’ও বলেন। নন্দাদেবী ও ত্রিশূলের মতো হিমালয় শৃঙ্গ এখান থেকে স্পষ্ট দেখা যায়। চা-বাগান, ঠান্ডা হাওয়া আর নিরিবিলি পরিবেশের জন্য কৌশানি এখন জনপ্রিয় সামার রিট্রিট।

দক্ষিণ ভারতের ইয়েরকাউড
উটির ভিড় এড়িয়ে এখন অনেকেই যাচ্ছেন ইয়েরকাউডে। কফি বাগান, লেক আর সবুজ পাহাড়ে ঘেরা এই তামিলনাড়ুর হিল স্টেশন তুলনামূলক অনেক শান্ত। এখানকার আবহাওয়া গরমকালেও ২০ থেকে ২৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে।

কেরলের ভ্যাগামন
কেরলের জনপ্রিয় মুন্নারের বদলে এখন ভ্রমণপিপাসুদের নজর কেড়েছে ভ্যাগামন। সবুজ ঘাসে ঢাকা পাহাড়, পাইন ফরেস্ট আর মেঘের খেলা এই জায়গাটিকে করে তুলেছে অনন্য। দক্ষিণ ভারতের অন্যতম সামার ডেস্টিনেশন হিসেবেও পরিচিত এটি। এখানে তাপমাত্রা প্রায় ১০ থেকে ২০ ডিগ্রির মধ্যে থাকে।

চায়ের শহর দার্জিলিং
বাংলার অন্যতম জনপ্রিয় পাহাড়ি শহর দার্জিলিং এখনও গরমের ছুটির সেরা পছন্দ। কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, টয় ট্রেন, চা-বাগান আর ঠান্ডা আবহাওয়া মিলিয়ে এই শহরের আকর্ষণ আলাদা।

মেঘের শহর শিলং
শিলংয়ের আবহাওয়া সারা বছরই তুলনামূলক মনোরম। বর্ষার আগের সময়টায় এখানকার তাপমাত্রা ১২ থেকে ২২ ডিগ্রির মধ্যে থাকে। জলপ্রপাত, লেক আর সবুজ পাহাড়ের জন্য এটি এখন সামারের অন্যতম জনপ্রিয় গন্তব্য।

কেরলের মুন্নার
কেরলের মুন্নার বরাবরই গরমের ছুটির অন্যতম আকর্ষণ। মেঘে ঢাকা পাহাড়, অসংখ্য টি এস্টেট আর ঠান্ডা বাতাস এই জায়গাটিকে ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ করে তুলেছে।

পালাবদল হতেই ইস্তফা, পদত্যাগ এসএসসি’‌র চেয়ারম্যান–মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির

মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মার্কিন রাষ্ট্রদূত

সমুদ্রপথে ১১ ঘন্টায় শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে নজির গড়লেন বেঙ্গালুরুর দম্পতি

সপ্তাহের দ্বিতীয় দিনেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

তামিলনাড়ুতে মহানাটক, বিজয়ের দলকে সমর্থন জানাল এআইএডিএমকের সিভি শনমুগাম গোষ্ঠী

‘‌আইন সব দোষীদের শাস্তি দেবে’‌, সুজিতের গ্রেফতারে কড়া বার্তা মন্ত্রী দিলীপের

মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

আমেরিকার হামলার হাত থেকে বাঁচতে ইরানের যুদ্ধবিমান লুকিয়ে রাখা ছিল পাকিস্তানে!

বিধানসভায় এবার হতে চলেছে বিশেষ অধিবেশন, বিধায়ক পদে শপথ নিয়েই কাজ শুরু

লম্বা ছুটি নেই? কয়েক ঘণ্টাতেই ঘুরে আসুন কলকাতার কাছে এই নির্জন সমুদ্রতটে