Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতিতে চমক দিলেন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি রাজ্যের ৭১৭টি টাসম্যাক মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত সরকারি মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে মোট ৪,৭৬৫টি টাসম্যাক দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে, ১৮৬টি স্কুল-কলেজের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত। বিজয় সরকারের দাবি, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ মানুষের কাছে সহজে মদ পৌঁছে যাওয়ার প্রবণতা রোধ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ৫১ বছর বয়সী বিজয় সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তাঁর দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে)-কে রাজ্যের বৃহত্তম দলে পরিণত করেন। কংগ্রেস, বাম দল, ভিসিকে এবং মুসলিম লীগের সমর্থনে তামিলনাড়ুর ইতিহাসে প্রথম জোট সরকার গঠন করেছে টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন বিজয়। গৃহস্থদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার অনুমোদন দিয়েছেন তিনি। পাশাপাশি নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট তৈরির কথাও ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃআমেরিকার হামলার হাত থেকে বাঁচতে ইরানের যুদ্ধবিমান লুকিয়ে রাখা ছিল পাকিস্তানে!

এছাড়াও, আগের ডিএমকে সরকারের বিরুদ্ধে আর্থিক দুরবস্থার অভিযোগ তুলে বিজয় জানান, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থার উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। তাঁর দাবি, তামিলনাড়ুর ঋণের পরিমাণ ১০ লক্ষ কোটি টাকারও বেশি এবং রাজ্যের কোষাগার প্রায় শূন্য হয়ে পড়েছে। এখন নজর বিধানসভায় আসন্ন আস্থা ভোটের দিকে, যেখানে বিজয় সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির