Loading live market data...
Loading active stocks...
Connecting...

সপ্তাহের দ্বিতীয় দিনেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের দ্বিতীয় দিনেও শেয়ার বাজারে বড় ধস। আন্তর্জাতিক অস্থিরতার কালো ছায়া পড়তেই লাল হয়ে উঠল দেশের দুই প্রধান সূচক। বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিস্ফোরক মন্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন “লাইফ সাপোর্টে” ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার জেরেই অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারের কাছাকাছি পৌঁছে যায়, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।

মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধাক্কা খায় বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি৫০ । ওপেনিং বেল বাজতেই সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে যায়, অন্যদিকে নিফটি হারায় ৮৫ পয়েন্ট। একইসঙ্গে ডলারের বিপরীতে টাকার দামও নতুন রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। মঙ্গলবার রুপি ২০ পয়সা দুর্বল হয়ে ৯৫.৫১-এ খুলেছে, যা বাজারে আরও উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ

বাজারে সবচেয়ে বেশি চাপে ছিল আইটি ও বন্দর সংক্রান্ত শেয়ার। দরপতনের তালিকায় ছিল ইনফোসিস, টেক মাহিন্দ্রা, টিসিএস, এইচসিএল টেক এবং আদানি পোর্টস। তবে এর মাঝেও খানিকটা স্বস্তি দিয়েছে এসবিআই, ভারতী এয়ারটেল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা স্টিল-এর শেয়ারের উত্থান।

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

জলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে এল ১১ টি সাপ, আতঙ্কে পরিবার

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে